আজকের দিনেবিশ্বভারত

Hunters Moon : আকাশে উঠবে ‘শিকারির চাঁদ’! শনিবার থেকেই শুরু কাউন্টডাউন, কখন দেখা যাবে অপরূপ রূপ?

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- পৃথিবীর রূপ-রঙের চেয়ে কম নয় তার উপগ্রহের সৌন্দর্যও (Hunters Moon)। এবার আকাশে দেখা দিতে চলেছে ‘শিকারির চাঁদ’ বা ‘হান্টার্স মুন’। শনিবার থেকেই তার ‘সলতে পাকানো’ শুরু হচ্ছে। সরু একফালি থেকে ক্রমশ পূর্ণতা পেয়ে (Hunters Moon) কোজাগরী পূর্ণিমার দিন দেখা দেবে এই বিশেষ পূর্ণচন্দ্র। কেন এমন নাম? প্রাচীনকালে শরৎকালে কৃষকেরা মাঠ থেকে(Hunters Moon) ফসল কেটে নেওয়ার পর মাঠ হয়ে যেত শূন্য। এই সময় পূর্ণিমার উজ্জ্বল আলোয় শিকারিরা সহজেই হরিণ ও অন্যান্য(Hunters Moon) বন্যপ্রাণী দেখতে পেতেন, শিকার করা সহজ হত। সেই থেকেই এই চাঁদের নাম ‘হান্টার্স মুন’।

 

দিগন্তের কাছাকাছি ওঠার সময় এই চাঁদ সাধারণ পূর্ণিমার চেয়ে বেশ কিছুটা(Hunters Moon) বড় দেখায়। সোনালি বা কমলা রঙের আভায় অপরূপ লাগে তাকে। ভারতীয় সময় অনুযায়ী, নতুন চাঁদের একফালি রূপ দেখা যাবে রবিবার থেকে, যদিও কাউন্টডাউন শুরু(Hunters Moon) শনিবার থেকেই। চাঁদের এই বিশেষ নামকরণ নতুন নয়। বছরের বিভিন্ন সময়ে একে ডাকা হয় ‘উলফ মুন’, ‘স্নো মুন’, ‘ওয়ার্ম মুন’, ‘ফ্লাওয়ার মুন’-এর মতো নানা (Hunters Moon)নামে। প্রতিটি নামের পিছনেই রয়েছে নির্দিষ্ট কারণ ও কাহিনি।

 

নাম যাই হোক, চাঁদের রূপ সেই চিরচেনা বিভাই ছড়িয়ে দেয়। (Hunters Moon)আকারে কিছুটা তারতম্য থাকলেও পূর্ণিমার সেই অসামান্য দৃশ্য যুগ যুগ ধরে দেখার পরও নতুন মনে হয়। এবার সেই ‘শিকারির চাঁদ’ দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন(Hunters Moon) আকাশপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *