আজকের দিনেতিলোত্তমারাজনীতি

‘বেইমানদের আর দলে ফেরাব না, শহিদ সমাবেশ হবেই’ একুশে জুলাইয়ের আগেই কড়া বার্তা মমতার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- একুশে জুলাইয়ের আগেই কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রস্তুতি বৈঠকের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা বেইমানদের আর দলে ফেরাব না। দলের কর্মীরাই আমার সম্পদ, যাঁরা সঙ্গে আছেন তাঁদের নিয়েই চলবে তৃণমূল কংগ্রেস। অপরদিকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে সময় নিয়ে দিল্লিতে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাসে এই প্রস্তুতি বৈঠকে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষেরা।

সেই বৈঠকেই ফোনে বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে একজোট থাকতে বলেন। সেই বৈঠকে ফোনে বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে একজোট থাকতে বলে বলে জানিয়েছেন, শহিদ সমাবেশ হবেই। সকলে প্রস্তুত থাকুন। একুশের সমাবেশের অনুমতি চাইতে আবারো পুলিশের কাছে আবেদন জানানো হবে। সেখানেও অনুমতি না পেলে আদালতের দ্বারস্থ হতে পারে তৃণমূল।

এদিকে মধ্য কলকাতার একটি বিস্তীর্ণ অঞ্চলে ষাট দিনের জন্য পাঁচ বা তার অধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ২ জুলাই থেকে তিরিশে আগস্ট। পুলিশ জানিয়েছে, তাদের কাছে গোপন সূত্রে খবর আছে ঐ সময়ের মধ্যে হিংসাত্মক কাজকর্ম হতে পারে। রবিবার কুণাল ঘোষেরা ধর্মতলা অঞ্চলে রাস্তা মাপামাপি করেন। সোমবার বিধানসভায় প্রথমে শুভেন্দু অধিকারী কুণালের কর্মকাণ নিয়ে চড়া সুরে সরব হন। পরে পুলিশ এফআইআর করল কুণালসহ একাধিক তৃণমূলের ব্যক্তির বিরুদ্ধে।  মঙ্গলবার প্রথমে পুলিশ কুণালদের আবেদন খারিজ করা দেয়। পরে জানা  ওই অঞ্চলে দুই মাস কোনও জমায়েত করা যাবে না। তার মধ্যেই এবার একুশে জুলাই নিয়ে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *