Cricket-IPL : রবিবাসরীয় দিনে আইপিএলে ডবল হেডার , প্রথমে মুখোমুখি লখনউ ও হায়দ্রাবাদ ……
কিউ ইন্ডিয়া বাংলা :- গতকাল শনিবার এরপর আজকেও রবিবার আইপিএলের দর্শকদের জন্য খুশির দিন । কারণ আজ ৫ এপ্রিল রবিবার আইপিএলে রয়েছে জোড়া ম্যাচ। প্রথমটিতে সানরাইজ হায়দ্রাবাদ বিকেল ৩:৩০ থেকে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হবে লখনৌ সুপার জায়ান্টের। ম্যাচটি লখনৌয়ের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ কারণ টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাদেরকে হারতে হয়েছিল ।
সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের ঘরের মাটিতে প্রথম ম্যাচ খেলবে আজ। এই সিজনের প্রথমে আরসিবির বিরুদ্ধে হারলেও গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে তাদের ঘরের মাঠ ইডেনে ৬৫ রানের বড় ব্যবধানে হারিয়ে এসেছে ঈশান কিশানের দল । তারা তাদের হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। একাধিক ইতিবাচক ফলাফল ঘটেছে নাইটদের বিপক্ষে। নীতিশ কুমার রেড্ডি উইকেট পেয়েছেন। জয়দেব উনাদকাট তিনটি উইকেট পেয়েছিলেন এছাড়া রানে ফিরেছেন অভিষেক শর্মা, ট্রেভিস হেড , হেনরিক ক্লাসেনরা। লখনৌ সুপার জয়েন্ট এর বিপক্ষেও তাদের কাছ থেকে ভালো পারফরমেন্সের প্রত্যাশা করবে দল। অপরদিকে ঋষভ পান্থ এর দল লখনউ হায়দ্রাবাদের বিরুদ্ধে নামার আগে কিছুটা চাপে । দিল্লির বিপক্ষে যেভাবে ব্যাটিং ব্যর্থতার কারণে হারতে হয়েছিল বিষয়টা এখনো ভাবাচ্ছে দলকে। নিজের ব্যাটিং পজিশন বদলেও রান পাননি অধিনায়ক ঋষভ পান্থ । এছাড়া নিকোলাস পুরান , আয়ুষ বাদোনি , এইডেন মার্করাম এর মত গুরুত্বপূর্ণ ব্যাটাররা গত ম্যাচে রানের দেখা পাননি। আজকের দিতে হলে দলের এই ব্যাটারদের ফর্মে ফেরা জরুরী।লখনৌ সুপার জায়ান্ট এর বোলিং বিভাগ গত ম্যাচে ভালো পারফর্ম করেছিল বিশেষ করে পেসাররা , আজকেও তাদের দিকে তাকিয়ে থাকবে দল।
এই ম্যাচে প্রচুর রান হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখার অপেক্ষায় আছে কোন দল কাকে টেক্কা দেয় ?
