আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Falta : ফলতা উত্তপ্ত! জাহাঙ্গীর-ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান ইসরাফিলকে গ্রেপ্তারের দাবিতে পথে নামল জনতা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনার ফলতা খবরের শিরোনামে বেশ কয়েকদিন ধরে। ভোটের আগের দিন তৃনমূল প্রার্থী জাহাঙ্গীর খান এর বাড়ির সামনে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার হুশিয়ারি দেওয়া থেকে ঘটনার সূত্রপাত। তারপর ভোটের দিন একধিক বুথে ইভিএম এর উপর টেপ মারার ঘটনা ঘটেছিল । যা নিয়ে রাজ্য রাজনীতিতে জলঘোলা কম হয়নি।

সূত্রের খবর, ভোট পরবর্তী সময়ও এলাকার মানুষ ঘরে থাকতে পারছে না শাসক দলের অত্যাচারে। এই অভিযোগে হাজার হাজার এলাকার মানুষ, একত্রিত হয়ে ফলতা বিধানসভার হাসিম নগরে অবরোধ করে বিক্ষোভ দেখালেন পরপর দুই দিন। বেশ কয়েক ঘন্টা ধরে ধরে আজকের অবরোধ কর্মসূচি চলে। গ্রামবাসীদের অভিযোগ, অনেককে ভোট দিতে দেওয়া হয়নি , এমনকি হুমকি দেওয়া হয়েছে । বাড়ির মহিলারা এই হুমকি থেকে বাদ যায়নি । তাদেরকে উদ্দেশ্য করে একাধিক অশ্লীল কথা বলা হয়েছে। গ্রামবাসীদের একাংশের অভিযোগ তির ফলতার তৃনমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান এবং তার ঘনিষ্ট পঞ্চায়েত
প্রধান ইসরাফিল এর দিকে ।

স্থানীয় মানুষের দাবি জাহাঙ্গির খান এবং তার ঘনিষ্ঠ ইসরাফিলকে গ্রেফতার করতে হবে।
এবং পুনর্নির্বাচন করতে হবে ফলতা বিধানসভায়।
যে বিধানসভায় ভোট দিতে বাধা, ইভিএম মেশিন এর উপরে ব্ল্যাক টেপ জুড়ে দেওয়া অভিযোগ থাকা সত্ত্বেও সেখানে ভোটের কথা ঘোষণা করেনি নির্বাচন কমিশনার। পুনর্নির্বাচনের দাবিতে এই বিক্ষোভ, এলাকায় বিশাল উত্তেজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *