আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Shamik Bhattacharya : “দেশ বিরোধী কথা বললে সরকারি হাসপাতাল ঘুরে যেতে হবে” ধর্মতলার ঘটনায় কড়া বার্তা শমীক ভট্টাচার্যের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- নিট প্রশ্ন ফাঁস কাণ্ডকে কেন্দ্র করে শুক্রবার ধর্মতলা চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশকে লক্ষ্য করে জলের বোতল ছোঁড়া, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এবার কড়া বার্তা দিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “দেশ বিরোধী শক্তি নতুন করে মাথাচাড়া দিয়েছে। মনে রাখতে হবে এই সরকার শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়।”

শুক্রবার ধর্মতলায় আন্দোলনের সময় পুলিশকে ছোঁড়া হয় জলের বোতল। কর্তব্য পালন করতে গিয়ে মার খেতে হয় সাংবাদিকদেরও। সব মিলিয়ে পরিস্থিতি ভয়ঙ্কর আকার নেয়।

এই ঘটনার পর একাধিকবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় ভাষণে তিনি জানান, মিছিলে সাংবাদিক ও পুলিশকে টার্গেট করে বোতল ও জুতো ছোঁড়া হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ৭টি মামলা দায়ের হয়েছে এবং যুক্ত করা হচ্ছে গুন্ডা দমন আইন। গ্রেফতার হয়েছেন ১৪ জন।

ধৃতদের মধ্যে আফরোজের সঙ্গে তৃণমূলের যোগসূত্রের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, মেটিয়াব্রুজ তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গে ভোট প্রচারের গাড়িতে তাকে দেখা গেছে। এছাড়া একাধিক তৃণমূল নেতা-কর্মীর সঙ্গে আফরোজের ছবি রয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই প্রসঙ্গেই শমীক ভট্টাচার্যের হুঁশিয়ারি, “ভারত বিরোধী স্লোগান দিলে সরকারি হাসপাতালের জরুরি বিভাগ ঘুরে যেতে হবে। আইন আইনের পথে চলবে।”

ধর্মতলার ঘটনার পর রাজ্য রাজনীতি তপ্ত। বিজেপির দাবি, দেশ বিরোধী শক্তিকে কড়া হাতে দমন করা হবে। পুলিশের তদন্ত চলছে। আন্দোলন ও আইন-শৃঙ্খলা দুই নিয়েই আগামী দিনে আরও কড়া পদক্ষেপের ইঙ্গিত রাজ্য সরকারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *