SUVENDU ADHIKARI : গুরুপূর্ণিমায় ফের বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মহারাজের পা ছুঁয়ে প্রণাম
কিউ ইন্ডিয়া বাংলা , বেলুড় :-গুরুপূর্ণিমার পুণ্য তিথিতে ফের বেলুড় মঠে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARI)। সকাল ১১ টা নাগাদ মঠে পৌঁছে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পা ছুঁয়ে প্রণাম জানানোর পাশাপাশি রাজ্যের উন্নয়ন নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা হয়।
বুধবার গুরুপূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই বেলুড়ে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী প্রথমে মিশনের প্রধান কার্যালয়ে যান। এরপর প্রেসিডেন্ট মহারাজের ঘরে গিয়ে ষাষ্টাঙ্গে প্রণাম করেন। তাঁকে পদ্মের মালা ও মা কালীর মূর্তি উপহার দেন মুখ্যমন্ত্রী (SUVENDU ADHIKARI)। পরে অন্যান্য মহারাজদের সঙ্গেও দেখা করে উপহার তুলে দেন।জানা গিয়েছে, এদিন রাজ্যের উন্নয়ন নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন শুভেন্দু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রামকৃষ্ণ মিশনের দীর্ঘদিনের যোগের প্রসঙ্গও ওঠে। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর মোদির দেখানো পথেই বেলুড় মঠে যাতায়াত শুরু করেন শুভেন্দু। দু মাসের ব্যবধানে এদিন ফের মঠে এলেন তিনি। মঠ চত্বর ঘুরে ভক্তদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী (SUVENDU ADHIKARI)।
গুরুপূর্ণিমার দিনে আধ্যাত্মিক পরিবেশে রাজ্যের উন্নয়ন নিয়ে আলোচনা। প্রেসিডেন্ট মহারাজের আশীর্বাদ নিয়ে বেলুড় থেকে ফেরেন মুখ্যমন্ত্রী। সন্ন্যাসী ও ভক্তদের উপস্থিতিতে গুরুপূর্ণিমার বেলুড় ছিল ভক্তিরসে পরিপূর্ণ।
