TEAM INDIA: এবার টিম ইন্ডিয়ার কোচিংয়ে বাঙালি! গম্ভীরের নতুন সহকারী হচ্ছেন শুভদীপ ঘোষ
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক : – টিম ইন্ডিয়ার কোচিং দলে বড়সড় রদবদল (TEAM INDIA)। গৌতম গম্ভীরের নতুন সহকারী হিসেবে আসছেন বাঙালি কোচ শুভদীপ ঘোষ। শ্রীলঙ্কায় ভারতের আসন্ন টেস্ট সফর থেকেই দায়িত্ব নেবেন ৫৭ বছর বয়সি এই প্রাক্তন ঘরোয়া ক্রিকেটার। ফিল্ডিং কোচের জায়গায় টি দিলীপের বদলে আসছেন তিনি।
বিসিআই সূত্রে খবর, সহকারী কোচ রায়ান টেন দুশখাতে দায়িত্ব ছাড়ার পর এবং টি দিলীপের সঙ্গে চুক্তি না বাড়ানোর সিদ্ধান্তের পরেই এই বদল। সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠেছে বারবার (TEAM INDIA) । উঁচু ক্যাচ মিস, স্লিপে দুর্বলতা – ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরেও তা প্রকট হয়েছে। শুভদীপ ঘোষ ডাকনাম ‘জয়’ নামেই বেশি পরিচিত। অসমের ভূমিপুত্র শুভদীপ ১৯৪/৯৫ ও ২০০৪/০৫ সালে অসম ও রেলওয়েজের হয়ে ১৭টি প্রথম শ্রেণি ও ১৭টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। মিডল অর্ডার ব্যাটার ও বোলার হলেও মাঠে ক্ষিপ্র ফিল্ডিংয়ের জন্যই পরিচিত ছিলেন।কোচিং ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। গত ৬-৭ বছর ধরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ও সেন্টার অফ এক্সেলেন্সে কোচিং করিয়েছেন। ২০১৪ সালে কেকেআরের আইপিএল জয়ী কোচিং দলের অংশ ছিলেন, তখন দলের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। পরে দিল্লি ক্যাপিটালসেও কাজ করেছেন। ২০২১ সালে অস্ট্রেলিয়া সফরে মহিলা দলের ফিল্ডিং কোচ, ভারত এ দল এবং ২০২৪-এর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের কোচিংয়ের দায়িত্বও সামলেছেন।
গম্ভীর-শুভদীপ জুটি ফের একসঙ্গে (TEAM INDIA)। ১০ বছর পর কেকেআরের সফল জুটি এবার জাতীয় দলে। ফিল্ডিংয়ের ভগ্নদশা সামলে টিম ইন্ডিয়াকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন কিনা, শ্রীলঙ্কা সফর থেকেই তার পরীক্ষা শুরু।
