আজকের দিনেভারত

Acid Attack: অ্যাসিড হামলা রুখতে আরো কঠোর আইন,  কেন্দ্রের কাছে মহিলাদের ক্ষমতায়ন সংসদীয় স্থায়ী কমিটি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:  দেশে অ্যাসিড হামলার আইন কড়া হাতে রুখতে আরও কঠোর নজরদারি ও অ্যাসিড বিক্রিতে নিয়ন্ত্রণের দাবিতে সরব হল মহিলাদের ক্ষমতায়ন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। সূত্রের খবর, বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে অ্যাসিড হামলা কীভাবে প্রতিরোধ করা হবে, সেটাই ছিল আলোচনা মুখ্য বিষয়।  এই  নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

একাধিক বিষয়ে সামনে রেখে কেন্দ্রের কাছে অবিলম্বে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়।  জানা গেছে,  তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ-সহ একাধিক সদস্য প্রশ্ন তোলেন, শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য নির্ধারিত অ্যাসিড কীভাবে সাধারণ মানুষের কাছে সহজলভ্য হয়ে উঠছে। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বহু জায়গায় কার্যত নিয়ন্ত্রণ ছাড়াই অ্যাসিড বিক্রি চলছে। সেই কারণেই অ্যাসিড বিক্রির ক্ষেত্রে ক্রেতার বৈধ পরিচয়পত্র জমা দেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব ওঠে। পাশাপাশি প্রতিটি বিক্রির নথি সংরক্ষণ এবং নিয়ম ভাঙলে কড়া শাস্তির দাবি জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের শীর্ষ আধিকারিক এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। কমিটির সদস্যদের বক্তব্য গুরুত্ব দিয়ে শোনেন মন্ত্রকের  আধিকারিকেরা। ভবিষ্যতে অ্যাসিড বিক্রি রুখতে কঠোর নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগের নজরদারি বাড়ানো সহ এই ধরনের অপরাধ রুখতে কঠোর রূপরেখা তৈরির আশ্বাস দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *