আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

I-PAC : ভোটের আগে পশ্চিমবঙ্গের কর্মীদের কুড়ি দিন ছুটিতে যাওয়ার নির্দেশ আইপ্যাকের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে বিধানসভা নির্বাচনের আর হাতেগোনা কয়েকটি দিন বাকি । এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দল জোর কদমে প্রচার করছে । এই আবহে রাজ্য রাজনীতিতে বিরাট বড় ঘটনা । তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক বাংলায় সমস্ত কাজ সাময়িক বন্ধ করে কর্মীদের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিল। আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করে ইমেইল মারফত কর্মীদের সেই নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর ভোট কুশলী সংস্থা আইপ্যাক এর পশ্চিমবঙ্গের কর্মীদের কুড়ি দিনের সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে । বিধানসভার ফল ঘোষণার সাত দিন পর অর্থাৎ ১১ই মে আবার তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং পরবর্তী পদক্ষেপের কথা জানানো হবে। কর্মীদের কাছে কর্তৃপক্ষের আবেদন ” আপনারা ধৈর্য ধরুন । আমরা গোটা আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করছি। নির্দিষ্ট সময়েই বিচার মিলবে আমরা নিশ্চিত ” । এরই মধ্যে কোনরকম দরকার হলে কর্মীরা সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন।

প্রসঙ্গত পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ই ডি আইপ্যাকের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছে। বেশ কিছুদিন আগে সংস্থার কর্তা প্রতীক জৈন এর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ঘটনাস্থলে উপস্থিত হতে দেখা গিয়েছিল । পরবর্তীকালে দিল্লি থেকে সংস্থার অন্যতম কর্তা, ভিণেশ চন্ডাল কে গ্রেফতার করে ইডি । তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক এই সিদ্ধান্ত রাজ্য ও রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে ।

প্রসঙ্গত বেশ কিছু বছর ধরেই বাংলায় তৃণমূলের হয়ে কাজ করছে ভোট কুশলী সংস্থা আইপ্যাক। এই আবহে পশ্চিমবঙ্গে সামরিক কাজ বন্ধ করার সিদ্ধান্তে সমস্যায় পড়তে পারে রাজ্যের শাসক দল তৃণমূল। তবে বিষয়টি নিয়ে এখনও কোন তৃণমূল নেতৃত্বের থেকে কিছু শোনা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *