আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের আগে শক্তি বৃদ্ধি কেকেআরের, দলে যোগ দিলেন পাথিরানা…….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচের আগে খুশির খবর কলকাতা নাইট রাইডার্স শিবিরে । দলের অন্যতম প্রধান অস্ত্র মাথিশা পাথিরানা নাইট শিবিরে যোগ দিয়েছেন । তবে তিনি আজকের ম্যাচে নাইটদের হয়ে খেলবেন কিনা বিষয়টি এখনো পরিষ্কার নয় । আজকেই দলের সঙ্গে যোগ দিয়েছেন শ্রীলংকান এই ফাস্ট বোলার।

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন পাথিরানা আশায় কেকেআরের বোলিং সমস্যা কিছুটা হলেও মিটতে পারে। গত কয়েক বছরে আইপিএলের অন্যতম সফল বোলার তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন শ্রীলংকার এই পেস বোলার। রাজস্থানের বিপক্ষে আজ তিনি দলের প্রথম একাদশে থাকবেন কিনা বিষয়টি এখনো পরিষ্কার নয় । দিন কয়েক আগে শোনা গিয়েছিল ফিটনেস পরীক্ষায় পাস করেছেন পাথিরানা। শ্রীলংকান ক্রিকেট বোর্ড তাকে আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছে জানা গিয়েছিল দ্রুত তিনি কেকেআর শিবিরে যোগ দেবেন। সেই মতোই রাজস্থান ম্যাচের আগে যোগ দিলেন তিনি । এই মুহূর্তে কলকাতার নাইট রাইডার্স খুবই খারাপ অবস্থায় রয়েছে। ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরেছে এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে তাদের। এই আবহে শ্রীলংকান এই বোলারের দলে যোগদান দলকে বেশ কিছুটা স্বস্তি দিচ্ছে।

এবারের আইপিএল নিলামে ১৮ কোটি টাকা দিয়ে মাথিশা পাথিরানাকে কিনেছিল কেকেআর । টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন তিনি চোট পেয়েছিলেন । অবশেষে তিনি চোট সারিয়ে নাইট শিবিরে যোগ দিলেন । তার যোগদানে কলকাতা নাইট রাইডার্স এর জয়ের ভাগ্য ফেরে কিনা সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *