ED-Businessman : দীর্ঘ তল্লাশির পর ইডির হাতে আটক বেহালার ব্যবসায়ী !
কিউ ইন্ডিয়া বাংলা :- দীর্ঘ তল্লাশির পর ইডির হাতে আটক বেহালার ব্যবসায়ী জয় এস কামদার। সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর কে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে খবর সূত্রের । সকাল থেকেই বেহালায় এই ব্যবসায়ীর বাড়িতে আর্থিক অনিয়মের অভিযোগে তল্লাশি শুরু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ই ডি। অবশেষে তাকে আটক করা হয় ।
আজ রবিবার সাত সকালে একাধিক জায়গায় তল্লাশি জেলায় ইডি । কলকাতার ডেপুটি পুলিশ কমিশনারের ফ্ল্যাটে অভিযান চালানোর পাশাপাশি সান এন্টারপ্রাইজ এর ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারের বাড়িতে হানা দেয় ইডি। বেহালার এই ব্যবসায়ীর বাড়িতে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । ৪০ মিনিট বাড়ির বাইরেই তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল একদিকে বাড়ির দরজা খোলা হচ্ছিল না আর তার সাথে বাড়ির ভিতর কুকুর ছাড়া ছিল । বাড়িতে ঢুকেই সর্বপ্রথম উপস্থিত সকলের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। তখন বাড়িতেই ছিলেন এই প্রভাবশালী ব্যবসায়ী। সকাল ৬:৪০ থেকে তার বাড়িতে তল্লাশি শুরু হয় । এরপর ১১ টা নাগাদ জয় এস কান্দার কে আটক করে সিজিও কমপ্লেক্সের দিকে নিয়ে যান ইডি আধিকারিকরা । তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত।
প্রসঙ্গত এর আগে এই ব্যবসায়ীকে দুইবার হাজিরা নির্দেশ পাঠানো হলেও তিনি প্রত্যেকবার হাজিরা এড়িয়ে গিয়েছেন। এমনকি বালিগঞ্জ অশান্তির মূল পান্ডা সোনা পাপ্পুর সঙ্গে তার যোগসূত্র থাকতে পারে বলে অনুমান করছেন তদন্তকারী আধিকারিকরা। এছাড়াও একাধিক বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে।
