আজকের দিনেগরম মাশলাবাংলার আয়নাভারত

MP-Food : মেনুতে খাসির মাংস, ইলিশ ভাপা, পটলের দোরমা—গেরুয়া কাপড়ে মোড়া টেবিলে পঞ্চব্যাঞ্জন সারলেন তৃণমূলের ২০ ‘বিদ্রোহী’ সাংসদ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- লোকসভায় আলাদা ব্লক গঠনের আবেদনের আগে দিল্লির বঙ্গভবনে নৈশভোজে মিলিত হলেন তৃণমূলের ২০ ‘বিদ্রোহী’ সাংসদ। গেরুয়া কাপড়ে মোড়া টেবিলে সাজানো ছিল পঞ্চব্যাঞ্জন। মেনুতে খাসির মাংস থেকে ইলিশ ভাপা, পটলের দোরমা—বাদ যায়নি কিছুই। আগামীকাল স্পিকার ওম বিড়লার কাছে যাওয়ার আগে এই বৈঠক ও নৈশভোজ ঘিরে জল্পনা তুঙ্গে।

রবিবার সন্ধ্যায় দিল্লির বঙ্গভবনে যে নৈশভোজের আয়োজন হয়, সেখানে মেনুতে ছিল একেবারে জমজমাট বাঙালি ভোজ। পাতে পড়েছিল ধোঁয়া ওঠা ভাত ও গরম রুটি। তার সঙ্গে ছিল কষা খাসির মাংস, সর্ষে-নারকেল দিয়ে করা ইলিশ ভাপা, ঘি-গরম মশলার গন্ধ মাখা পটলের দোরমা। সঙ্গে ছিল মুচমুচে আলুভাজা, ঠান্ডা টক দই, কুলের চাটনি ও মুচমুচে পাঁপড়। মাছ-মাংস দুইই রাখা হয়েছিল ২০ সাংসদের জন্য।

বঙ্গভবনের যে ঘরে এই নৈশভোজ ও বৈঠক হয়, সেই ঘরের চেয়ার-টেবিল গেরুয়া কাপড় দিয়ে সাজানো হয়েছিল। সেই ছবি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়।

এর আগে রবিবার সকালেই কলকাতা থেকে দিল্লি পৌঁছন তৃণমূলের ২০ সাংসদ। দিল্লিতে নেমেই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে একপ্রস্থ বৈঠক সারেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, দেবরা।

সূত্রের খবর, আগামীকাল লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে আলাদা ব্লক গঠনের আবেদন জানাবেন এই ‘বিদ্রোহী’ সাংসদরা। একযোগে এনডিএ-কে সমর্থনের আবেদনও জানাতে পারেন তাঁরা।

তৃণমূলের অন্দরে ভাঙনের জল্পনার মধ্যেই ২০ সাংসদের দিল্লি সফর, বিজেপি নেতার বাড়িতে বৈঠক এবং বঙ্গভবনে গেরুয়া টেবিলে খাসি-ইলিশের নৈশভোজ—সব মিলিয়ে লোকসভার অধিবেশনের আগে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত স্পষ্ট। আগামীকাল স্পিকারের কাছে আলাদা ব্লকের আবেদন জমা পড়লে সংসদে তৃণমূলের শক্তি কমবে, বাড়বে এনডিএ-র সংখ্যাবল। এখন গোটা রাজনৈতিক মহলের নজর ‘বিদ্রোহী’দের পরবর্তী পদক্ষেপের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *