আজকের দিনেতিলোত্তমা

সন্দীপনের বাড়ি ঘিরে বিক্ষোভ, প্রিয়াঙ্কাকে নিশানা ঋতব্রতের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বিধানসভার ডেপুটি লিডার সন্দীপন সাহার বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।আজ, শুক্রবার বিধানসভায় বসে তিনি সরাসরি বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে নিশানা করেন।

ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। সন্দীপন সাহার বাড়িতে হামলার ঘটনায় প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই প্রসঙ্গ টেনেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানতে চান, এই ঘটনায় প্রিয়াঙ্কা টিব্রেওয়াল রাজনৈতিক উদ্দেশ্যে জড়িত ছিলেন, নাকি এর পেছনে অন্য কোনও ব্যক্তিগত কারণ রয়েছে? শুধু প্রিয়াঙ্কা টিব্রেওয়ালই নন, মৃদুস্বরে বিজেপির রাজ্য নেতৃত্বের ভূমিকাও প্রশ্নের মুখে তুলেছেন বিরোধী দলনেতা। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দলীয় কর্মী-সমর্থকদের শান্ত থাকার এবং কোনওরকম হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানিয়েছেন। সেই প্রসঙ্গ উল্লেখ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, দলের শীর্ষ নেতৃত্বের এমন নির্দেশ সত্ত্বেও যদি কোথাও হামলা বা হিংসার ঘটনা ঘটে, তাহলে তার দায় কে নেবে?

বৃহস্পতিবার সকালে বিজেপির কর্মী-সমর্থকদের নিয়ে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভে অংশগ্রহণ করেন। অভিযোগ, সন্দীপন সাহা ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতি, কাটমানি, তোলাবাজি এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। সেই অভিযোগের প্রতিবাদেই বিজেপির তরফে মিছিল ও বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভ চলাকালীন সন্দীপনের ছবি ও পোস্টার নিয়ে প্রতিবাদ দেখানো হয় এবং তাঁর ছবিতে এক বিজেপি কর্মীকে জুতো ছুরতেও দেখা গিয়েছে। বাড়ির সামনে “চোর চোর”স্লোগান তোলা হয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য যখন প্রকাশ্যে দলের কর্মী-সমর্থকদের শান্তিপূর্ণ আচরণের আহ্বান জানিয়েছেন, তখন কীভাবে এই ধরনের উত্তেজনাপূর্ণ কর্মসূচি সংগঠিত হল। তাঁর দাবি, রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, কিন্তু তা যেন কোনওভাবেই গণতান্ত্রিক শালীনতার সীমা অতিক্রম না করে।

সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়,সন্দীপন সাহা। সেখানেই তারা বৃহস্পতিবারের ঘটনার প্রতিবাদ করে তদন্তের দাবি জানিয়েছেন।এমনকি দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবিও তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *