আজকের দিনেবাংলার আয়না

শওকতের গ্রেপ্তারিতে ভাঙড়ে উৎসবের আবহ! মিষ্টি বিলি উচ্ছসিত আরাবুলের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে শনিবারের সকালটা যেন অন্যরকম ছিল।এই এলাকার মানুষ এদিন এক ভিন্ন আবহের সাক্ষী থাকলেন। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়তেই উচ্ছসিত ভাঙ্গরের মানুষ। অনেকের কাছে এই ঘটনা শুধুমাত্র একজন নেতার গ্রেপ্তারি নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ।

ভাঙড়ের নানা প্রান্তে আবির খেলায় মেতে ওঠেন আইএসএফ কর্মী-সমর্থকেরা। সবচেয়ে নজর কারলেন শওকতের গ্রেফতারের খবরে ভাঙ্গড় এলাকায় মিষ্টি বিলি করলেন আইএসএফ নেতা আরাবুল ইসলাম।হাতে মিষ্টির বাক্স, মুখে হাসি এভাবেই তিনি ঘুরে ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বললেন এবং নিজের আনন্দ প্রকাশ করেন। তৃণমূল নেতার গ্রেফতারের উচ্ছ্বাসে আইএসএফ কর্মীদের ডিজে বাজিয়ে নাচ এবং আনন্দ উদযাপনের মধ্য দিয়ে তাঁরা নিজেদের প্রতিক্রিয়া জানান। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় শওকত মোল্লার প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে তাঁর গ্রেপ্তারিকে তারা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবেই দেখছেন।

 

আরাবুল ইসলামের বক্তব্য ছিল যথেষ্ট তীব্র তাঁর দাবি, শওকত মোল্লার বিরুদ্ধে বহুদিন ধরেই অভিযোগ করেন যে ভাঙড় ও ক্যানিং অঞ্চলে গণতান্ত্রিক পরিবেশ বারবার বাধাগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে চাপের মধ্যে ছিলেন। তাঁর মতে, এলাকার মানুষের ক্ষোভই আজকের এই উচ্ছ্বাসের মূল কারণ। বিধানসভা নির্বাচনের আগে শওকতের নামে ‘মাছ চোর’ গান বেরিয়েছিল। আর আজ সেই গান বাজিয়েই ডিজের সঙ্গে আইএসএফ কর্মীদের নাচতে দেখা যায়।

একসময় তৃণমূল জমানায় ভাঙড়ে শেষ কথা ছিলেন এই আরাবুল।তৃণমূল আরাবুলকে বহিষ্কার করে। শওকতের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করে শনিবার সকালে নিজের হাতে স্থানীয়দের মধ্যে এই মিষ্টি বিলি করেন আরাবুল। তার বক্তব্য”শওকত মোল্লাকে এনআইএ গ্রেপ্তার করে একদম ঠিক কাজ করেছে,আমি এই ঘটনায় অত্যন্ত খুশি”।এই গ্রেপ্তারি শুধুমাত্র একটি আইনি প্রক্রিয়া নয়, এর প্রভাব আগামী দিনে ভাঙড় ও সংলগ্ন অঞ্চলের রাজনৈতিক সমীকরণেও পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *