রানী রাসমণি রোডের সভার বক্তব্যকে ঘিরে বিতর্ক, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের
কিউ ইন্ডিয়া বাংলা :- বাংলাদেশে একটি রাজনৈতিক বিতর্ক নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়ালেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, গত ২ জুন কলকাতার রানি রাসমণি রোডে আয়োজিত এক রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বাংলাদেশের একটি বহুল আলোচিত কান্ড প্রসঙ্গে এমন কিছু মন্তব্য করেন, যা নিয়ে ক্ষুব্ধ রাজনৈতিক মহলের একাংশ। মমতার মতো একজন দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্ব কিভাবে এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে পারেন? তা নিয়ে উঠছে প্রশ্ন। তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজনৈতিক মহলে।
অভিযোগ অনুযায়ী, সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে তিনি ওই ঘটনার নেপথ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকাও ইঙ্গিত করেন। তাঁর এই বক্তব্যকে ‘উস্কানিমূলক’ ও ‘সংবেদনশীল’ বলে অভিযোগ তোলা হয়েছে। বক্তব্যটি প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে।
এরই জেরে দার্জিলিংয়ের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় আইনজীবী রিংকু চট্টোপাধ্যায় সিং একটি এফআইআর দায়ের করেছেন। অভিযোগটি মঙ্গলবার হোয়াই চ্যানেলে দেওয়া জনসভা থেকে তৈরি হয়েছে, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক সম্পর্ক বিষয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিং অভিযোগ করেছেন যে, এই ধরনের মন্তব্য ভারতের জাতীয় নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর দলের তরফে এ বিষয়ে এখনও বিস্তারিত প্রতিক্রিয়া সামনে আসেনি, তবে ঘটনাটি ইতিমধ্যেই রাজ্য ও জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষেরও।
