আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

প্রচারে গিয়ে বিপত্তিতে আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- নির্বাচন ঘোষণার পর থেকেই আসানসোল শিল্পাঞ্চলে উত্তেজনার পারদ চড়ছে। গতকাল ৩০ শে মার্চ সোমবার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রানীগঞ্জ ব্লকের চেলোদ গ্রামে প্রচারে গিয়ে নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল । প্রচার করতে গিয়ে তিনি দেখতে পান অধিকাংশ বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ । ঘটনায় তৃণমূলের প্রতি দোষারোপ করেছেন তিনি ।

গতকাল দলীয় কর্মীদের নিয়ে গ্রামে প্রসারে গিয়েছিলেন অগ্নিমিত্রা। হাতে গোনা দু একটি বাড়ি বাদ দিলে সমস্ত বাড়ির দরজা বন্ধ ছিল । গেরুয়া শিবিরের প্রাচীন দাবি বাড়ির লোকজন থাকলেও তারা দরজা খুলে বেরিয়ে আসেন নি। ঘটনায় অত্যন্ত ক্রুদ্ধ হন অগ্নিমিত্রা পাল । তিনি বলেন “এটা কোন কাকতালীয় ঘটনা নয়। পরিকল্পিতভাবে শাসক দল এই চক্রান্ত করেছে” । তিনি আরো বলেন ” তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগে থেকেই গ্রামের মানুষকে ভয় দেখিয়ে ঘরে থাকার নির্দেশ দিয়েছে । এভাবেই সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে” । যদিও অগ্নিমিত্রার এই অভিযোগ খারিজ করে দিয়েছেন এলাকার তৃণমূল নেতা এবং জেলা পরিষদের পূর্ত দপ্তরের কর্মদক্ষ স্বরূপ বন্দ্যোপাধ্যায় ।

তিনি বলেন, ‘এই অভিযোগ ভিত্তিহীন এবং সস্তা রাজনীতির নমুনা। এই এলাকায় তাপস বন্দ্যোপাধ্যায়ের বিপুল জনপ্রিয়তা রয়েছে। ১০ বছর এই কেন্দ্রে বিধায়ক থাকার সময়ে তিনি অনেক কাজ করেছেন।

’ বাড়ির দরজা বন্ধ প্রসঙ্গে স্বরূপের ব্যাখ্যা, ‘গ্রামের বেশিরভাদ মানুষ দিনমজুরের কাজ করেন। তাঁরা বাইরে গেলে বাড়ির দরজা তো বন্ধ থাকাই স্বাভাবিক। এঁদের একটা বড় অংশ পাথর খাদান বা ইটভাটায় কাজ করেন। বাড়িতে ফেরেন সন্ধের পরে।’ যোগ করেন, ‘যাঁরা আজ ছিলেন না, তাঁরাই কাল ছুটি নিয়ে তাপসদাকে স্বাগত জানাতে ভিড় করবেন। সাধারণ মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা আগের মতোই অটুট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *