আজকের দিনেতিলোত্তমা

রথযাত্রা ঘিরে নিরাপত্তার বলয়ে তিলোত্তমা: পথে নামছে দুই হাজার পুলিশকর্মী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- আগামীকাল রথযাত্রা। আর সেই উৎসবকে কেন্দ্র করে সকলের উত্তেজনা তুঙ্গে। শুধু পুরীই নয়, সেই আঁচ পড়েছে তিলোত্তমাতেও। ইতিমধ্যেই  শহরজুড়ে ব্যাপক নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার প্রস্তুতি শুরু করেছে কলকাতা পুলিশ। রথযাত্রা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে পুলিশ কমিশনার অজয় নন্দা প্রত্যেক থানার ওসির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন।

নিরাপত্তা ও ব্যবস্থাপনা:

  • এই বছর শহরে ৭৬টি ছোট রথ ও ৮টি বড় রথ বের হবে।

  • আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাস্তায় দুই হাজার পুলিশ নামানো হচ্ছে এবং লালবাজারের ঊর্ধ্বতন পুলিশকর্তা ও ডিভিশনের ডিসিরাও নজরদারি চালাবেন।

  • রথযাত্রার রুট ও মেলা প্রাঙ্গণগুলিতে প্রয়োজনীয় অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হবে এবং থানাগুলি সেই ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাবে।

  • প্রতিটি রথযাত্রার সাথে পুলিশ থাকবে এবং কোন রথের সাথে কত সংখ্যক পুলিশ থাকবে, তা থানা নির্ধারণ করবে।

রাস্তা ও রুট সংক্রান্ত নির্দেশ:

  • রথযাত্রার রুটগুলি মসৃণ রাখতে হবে; রাস্তা যাতে খানাখন্দমুক্ত হয়, তা নিশ্চিত করতে থানাগুলিকে পুরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে।

  • রথের রুট ম্যাপ তৈরি করা হয়েছে এবং রথের মাথায় থাকা অংশ যাতে বৈদ্যুতিক তারে আটকে কোনো দুর্ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

  • উল্টোরথ পর্যন্ত যেসব জায়গায় রথ রেখে পুজো করা হয়, সেখানেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সম্প্রীতি ও মেলার নিরাপত্তা:

  • মিশ্রিত এলাকা দিয়ে রথ যাওয়ার সময় যাতে কোনোভাবে সম্প্রীতি ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।

  • গত বছর কোনো এলাকায় রথযাত্রা ঘিরে সমস্যা হয়েছিল কি না, তা খতিয়ে দেখে এবার প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • শহরে আয়োজিত রথের মেলাগুলির তালিকা তৈরি করা হয়েছে এবং মেলাগুলিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *