আজকের দিনেবিশ্ব

সমুদ্র পাড়ের সৈকতে ভয়াবহ আগুন, মৃত মহিলা, সরানো হল ৭০০ পর্যটককে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- ডোমিনিকান রিপাবলিকের বায়াহিব সৈকতের একটি রিসর্টে ভয়াবহ আগুন। এই ঘটনায় এক মহিলার প্রাণহানি হয়েছে বলে খবর। প্রায় সাতশো পর্যটককে অন্যত্র সরানো হয়েছে। এক বিবৃতিতে দেশটির জরুরি পরিষেবা সংস্থা দায়েহ বলেছে, ভিভা উইন্ডহ্যাম ডমিনিকাস বিচ হোটেল অগ্নিকাণ্ডে ফ্রানেসকা ভ্যালেন্টিনো নামের এক ইতালিয় নাগরিকের মৃত্যু হয়েছে। আরও তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও ঘটনাস্থলেই ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, উপকূলীয় অঞ্চলে কালো ধোঁয়ায় ছেয়ে যায়।

রিসর্টের ছাদের খড়ের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দেশটির জরুরি পরিষেবা কেন্দ্র (সিওই) বলছে, ছাদে পাম গাছের পাতা ও বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। রয়টার্স জানিয়েছে, বিশ্বজুড়ে প্রায় ৮ হাজার ৪০০ হোটেল ফ্যাঞ্চাইজি করে আসছে উইন্ডহ্যাম হোটেলস অ্যান্ড রিসর্টস। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। কী কারণে এই আগুন লাগার ঘটনা তা নিয়ে তদন্ত চলছে।

স্বচ্ছ জল ও সাদা বালির জন্য সৈকতের জন্য ডোমিনিকান রিপাবলিকের বায়াহিব অত্যন্ত জনপ্রিয়। প্রায় সারাবছর পর্যটকদের ভিড় থাকে। দেশটিতে চলটি বছরের প্রথম পাঁচ মাসেই ৫৬ লক্ষ পর্যটক এসেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *