আজকের দিনেতিলোত্তমা

SHANTANU SINHA BISWAS: উর্দির দাপটে কোটি কোটি লুট! ফের নতুন করে বিপাকে প্রাক্তন পুলিশকর্তা শান্তনু

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- জমি দখল মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়ে জেলে থাকা প্রাক্তন পুলিশ কর্তা শান্তনু প্রসাদ সিনহার (SHANTANU SINHA BISWAS) বিরুদ্ধে এবার দুর্নীতি দমন আইনে নয়া মামলা দায়ের হলো গড়িয়াহাট থানায়। অভিযোগ, পুলিশের পদ ও প্রভাব খাটিয়ে তিনি ও তাঁর পরিবার প্রায় ২ কোটি ৮৯ লক্ষ টাকা হাতিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী রাজেশ কুমার জাজোদিয়া। অভিযোগপত্র অনুযায়ী, শান্তনুর স্ত্রী কাকুলি সিনহা বিশ্বাস ওই ব্যবসায়ীর বিভিন্ন সংস্থা থেকে ৭৪ লক্ষ ৩৬ হাজার টাকা বেতন হিসাবে নিয়েছেন (SHANTANU SINHA BISWAS)। এছাড়া ৮২ লক্ষ টাকার দুটি বেনামি ফ্ল্যাট কেনা, ছেলে সায়ন্তন সিনহা বিশ্বাসের মেডিকেল কলেজের ফি বাবদ ২১ লক্ষ টাকা এবং মুর্শিদাবাদের কান্দিতে বিলাসবহুল বাড়ি সংস্কারের জন্য ৬২ লক্ষ টাকা আদায়ের অভিযোগ রয়েছে। (SHANTANU SINHA BISWAS)

এমনকি, মামলার আরেক অভিযুক্ত জয় কামদার স্ত্রীর কাছ থেকে ২ লক্ষ টাকা দামের ব্র্যান্ডেড ব্যাগ উপহার নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। সব মিলিয়ে নগদ টাকা ও উপহার মিলিয়ে এই বিপুল অঙ্কের দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, কসবার কুখ্যাত ‘সোনা পাপ্পু’ জমি দখল কাণ্ডে নাম জড়ায় শান্তনুর। সেই মামলায় ইডি তাঁকে গ্রেপ্তার করে এবং ইতিমধ্যেই চার্জশিট দিয়েছে। বর্তমানে তিনি মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি।

জমি দখলের পর এবার সরাসরি আর্থিক প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফের আইনি ফাঁসে জড়ালেন প্রাক্তন পুলিশকর্তা শান্তনু। এই নয়া মামলায় তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে তদন্ত আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *