বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী , মন্ত্রিসভায় আর কারা ?
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়ে গিয়েছে আগেই। ব্রিগেডে আজ বাংলায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী । তিনি ছাড়া মন্ত্রিসভায় আরো অনেকে শপথ নিয়েছেন, এবার দেখে নিন এই তালিকায় কারা আছেন ।
খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে মন্ত্রী হলেন দিলীপ ঘোষ, আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল মন্ত্রী হয়েছেন, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া , রানীবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু, মাথাভাঙ্গার বিধায়ক নিশীথ প্রামাণিক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন । সকলকে শপথ বাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি ।
মন্ত্রী হিসেবে মোট পাঁচজন আজকে শপথ গ্রহণ করলেন, তবে কে কোন দপ্তরের দায়িত্বে থাকবেন তা এখনো পর্যন্ত ঘোষণা হয়নি । বাঁকুড়া জেলার রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু সাঁওতালি ভাষায় শপথ গ্রহণ করেন।
