বাংলায় শপথপাঠ, আনুষ্ঠানিক ভাবে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু
কিউ ইন্ডিয়া বাংলা :- দীর্ঘ অপেক্ষার অবসান। ব্রিগেডের মেগা অনুষ্ঠানে শপথগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন তিনি। গেরুয়া পোশাকে শপথ নেন শুভেন্দু। তাঁকে শপথবাক্য পাঠ করান বাংলার রাজ্যপাল আর এন রবি।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু ভিভিআইপি। মঞ্চে ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শেষযাত্রার সঙ্গী শিলিগুড়ির মাখনলাল সরকার। দিল্লিতে দেশাত্মবোধক গান গাওয়ার জন্য তাঁকে গ্রেপ্তার করেছিল তৎকালীন কংগ্রেস সরকার। সেই মাখনলাল সরকারকে মঞ্চে সংবর্ধনা প্রদান এবং পায়ে হাত দিয়ে প্রণাম করেন প্রধানমন্ত্রী মোদী। শুভেন্দু অধিকারী রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চিত এবং গুরুত্বপূর্ণ মুখ । বামফ্রন্ট আমলে নন্দীগ্রাম আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন তিনি । নন্দীগ্রাম আন্দোলনের কারনেই বাম সরকারের পতন হয় মনে করেন রাজনৈতিক কারবারিরা । ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে রাজ্য রাজনীতিতে নিজের জায়গা পক্ত করেছিলেন শুভেন্দু অধিকারী। ২০২০ সালে ডিসেম্বর মাসে তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেন । ২০২১ এর বিধানসভায় নন্দীগ্রামে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে হারিয়েছিলেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের কেন্দ্র ভবানীপুর থেকে তাকে আবার হারান তিনি ।
দীর্ঘদিন বাদে জেলা থেকে কোন কেউ বাংলার মুখ্যমন্ত্রী হল। এর আগে জেলার বিধায়করা বরাবরই উপেক্ষিত থেকেছে । তাদেরকে বড় জোর প্রতিমন্ত্রী করা হতো । নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী বারবার বলতেন জেলা থেকে রাজ্য পরিচালনা হবে এবার সেই কথা বাস্তবায়িত হল।
