কাকলির চিঠিতে ১৯ সাংসদের সই! তৃণমূলের অন্দরে কি বাড়ছে অসন্তোষ?
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা:- দিল্লিতে গত সোমবার তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতৃত্বে সই জল্পনা নিয়ে কোন সংসদ সরাসরি মুখ খোলেননি, এমনকি অনেকেই মুখ ঢেকে চলাফেরা করতেও দেখা গিয়েছে। এবার নতুন মাত্রায় উঠে এসেছে একটি স্বাক্ষরিত চিঠি, যেখানে একাধিক সাংসদের নাম উল্লেখ রয়েছে।
কাকলি ঘোষ দস্তিদার ১৮মে স্পিকার অফিসে একটি চিঠি জমা করেন,চিঠিতে মোট ১৯ জন সাংসদের স্বাক্ষর রয়েছে বলে জানা গিয়েছে। যাঁদের নাম সাংসদ তালিকার মধ্যে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, দীপক অধিকারী (দেব), জুন মালিয়া, মালা রায়, বাপি হালদার, ড: শর্মিলা সরকার, জগদীশ বর্মা বসুনিয়া, অসিতকুমার মাল, অরূপ চক্রবর্তী, পার্থ ভৌমিক, কালিপদ সরেন, ইউসুফ পাঠান, আবু তাহের খান, মিতালি বাগ সহ আরও অনেকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই তালিকা শুধু সাংগঠনিক অসন্তোষের ইঙ্গিত নয়, বরং দলের অভ্যন্তরে একটি বৃহত্তর মতপার্থক্যেরও প্রতিফলন হতে পারে।
সূত্রের দাবি, গত সোমবার ৮ই জুন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে জমা পড়েছিল একটি চিঠি। সেই চিঠিতে উল্লেখ রয়েছে ১৮ই জুন পর্যন্ত লোকসভার দলনেত্রী ছিলেন কাকলি ঘোষ দস্তিদার এবং ১৯শে জুন তাকে সরিয়ে দলনেতা করা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।চিঠির ছবি প্রকাশ্যে আসার পর তিনি দাবি করেছেন, অফিসিয়ালি তিনিই চিফ হুইপ, কল্যাণকে চিফ হুইপ করার আগেই কাকলি চিফ হুইপ হিসেবে চিঠি জমা দিয়েছেন। এরপরই তৃণমূলের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চিফ হুইপ করার সিদ্ধান্ত নেওয়া হলে সেই চিঠি স্পিকারের কাছে জমা পরে ২০ মে কিন্তু চিঠিটি গৃহীত হয় ২৯ মে।
