আজকের দিনেতিলোত্তমা

Parnashree Incident: এবার কলকাতার পর্ণশ্রীর কাছে একটি পুকুর থেকে উদ্ধার দেহ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- এবার কলকাতার পর্ণশ্রী থানার অধীনে একটি পুকুর থেকে দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থল ইউনিক পার্ক দেবালয়ের কাছে একটি পুকুর। বুধবার সকালে উদ্ধার হয়েছে দেহটি। স্থানীয়দের দাবি, মৃত এই এলাকার বাসিন্দা। তার নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য স্থানীয় বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। তাহলে কী, অন্য কোথাও খুন করে এখানে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের পর আসল ঘটনা স্পষ্ট হবে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ। রবিবার সকালে বারুইপুরের পুকুর থেকে উদ্ধার হয় বালিকার দেহ।

শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল সে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক নাবালিকার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ড ঘিরে গোটা রাজ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজ, স্থানীয় সূত্র এবং অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে প্রভাস মণ্ডলকে অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়।

পুলিশের দাবি, তদন্তের স্বার্থে ঘটনার পুনর্নির্মাণের জন্য গভীর রাতে প্রভাস মণ্ডলকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সেই সময় তিনি এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন এবং পুলিশের দিকে গুলি চালান বলে অভিযোগ। এরপর আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় পুলিশের বক্তব্য অনুযায়ী, এনকাউন্টারটি আত্মরক্ষার্থে এবং অভিযুক্তকে আটকানোর প্রয়োজনে ঘটেছে। তবে এই ধরনের ঘটনার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা এবং পুরো ঘটনার তদন্ত নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নও উঠেছে। ঘটনাটির সমস্ত দিক খতিয়ে দেখার প্রক্রিয়া চলছে।

এদিকে, এই মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, নাবালিকার মৃত্যুর ঘটনায় প্রত্যেক অভিযুক্তের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এবং ফরেনসিক রিপোর্ট, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে।

ঘটনার পর বারুইপুরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখা দেয়। আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ভাঙচুর, অশান্তি এবং সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বারুইপুর কাণ্ড এখন রাজ্যের অন্যতম আলোচিত অপরাধ মামলায় পরিণত হয়েছে। নাবালিকার পরিবারের দাবি, দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। অন্যদিকে, এনকাউন্টারের ঘটনাও আলাদাভাবে জনমত ও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। মামলার তদন্ত এখনও চলছে, ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার সব দিক সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *