Puri Rath Yatra: পুরীর রথযাত্রাকে ঘিরে কড়া নিরাপত্তা, মোতায়েন থাকবে ১২ হাজারের বেশি পুলিশ
কিউ ইন্ডিয়া বাংলা- আগামী ১৬ জুন রথযাত্রা। পুরীর রথযাত্রা ঘিরে প্রতি বছরের মতো এবারেও জগন্নাথদেবের মহোৎসব। গোটা বিশ্বের লক্ষ লক্ষ ভক্ত সমাগম হবে। কড়া নিরাপত্তা। পুলিশ, আধাসেনা, নৌবাহিনী সহ নিরাপত্তাবাহিনী বাহিনী গোটা চত্বরকে ঘিরে রাখা হয়েছে। স্থল, জল, আকাশ পথে নজরদারি। বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ ও যান চলাচল ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।
ড্রোনের মাধ্যমে আকাশপথেও চব্বিশঘণ্টা নজরদারি চালানো হবে। সেইসঙ্গে বিপজ্জনক ড্রোন ব্যবস্থাও রাখা হয়েছে। ওড়িশা পুলিশের এক কর্তা জানিয়েছেন, ইতিমধ্যে সমুদ্রে নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং ওড়িশা পুলিশের মেরিটাইম স্টেশনের যৌথ টহল শুরু হয়েছে। মোতায়েন থাকবে বারো হাজারের বেশি পুলিশ সহ ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
এরপর নজরদারি জাহাজগুলোতে কুইক রেসপন্স টিম (আপাতকালীন ব্যবস্থাপনা দল) মোতায়েন থাকবে। নির্বিঘ্নে রথযাত্রা উৎসব সম্পন্ন করতে একযোগে কাজ করবে সিআরপিএফ, বিএসএফ, আরপিএফ, উপকূলরক্ষা বাহিনী। পুরীর রথযাত্রা নিয়ে মঙ্গলবার সবকটি নিরাপত্তাবাহিনীর সঙ্গে বৈঠক করেন ওড়িশা পুলিশের ডিজিপি ওয়াইবি খুড়ানিয়া। বৈঠকে উপস্থিত ছিলেন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ), এনএসজি (এনএসজি)-র কুইক রেসপন্স টিমগুলির মোতায়েন ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ডিজিপি নির্দেশ দিয়েছেন, এ বছর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে আরপিএফ এবং ইন্ডিয়ান কোস্ট গার্ড যৌথভাবে কাজ করবে।
