আজকের দিনেগ্রীন রুম

ওটিটি-তে বিনোদনের ধামাকা! ক্রাইম ড্রামা থেকে কোরিয়ান থ্রিলার কোন ছবিগুলি মুক্তি পাচ্ছে ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, বিনোদন ডেস্ক: ওটিটি  প্রেমীদের জন্য চলতি সপ্তাহের পুরো সময়টাই ভরপুর বিনোদনে কাটতে চলেছে। রোমাঞ্চকর ক্রাইম ড্রামা এবং অ্যাকশন কমেডি থেকে শুরু করে হরর, রোমান্স ও কোরিয়ান ফ্যান্টাসি থ্রিলার— ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে সব স্বাদের কন্টেন্ট হাজির হচ্ছে। ১৩ই জুলাই অর্থাৎ আজ থেকে ১৯শে জুলাই নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, জিওস্টারের মতো বড় বড় প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের চলচ্চিত্র ও সিরিজ মুক্তি পাচ্ছে ।

 ক্রাইম, থ্রিলার ও রিয়েলিটি শো (ভারতীয় কন্টেন্ট)

  • সেকেন্ড লাভ (জিওস্টার – ১৩ই জুলাই): ‘বাহুবলী’ খ্যাত অভিনেত্রী রম্যা কৃষ্ণান সঞ্চালিত একটি তামিল রিয়েলিটি ডেটিং শো। অতীতে মন ভাঙার কষ্ট ভুলে ভালোবাসাকে দ্বিতীয় সুযোগ দিতে এখানে একত্রিত হয়েছেন ১২ জন অবিবাহিত ব্যক্তি।

  • রক্তাঞ্চল সিজন ৩ (অ্যামাজন এমএক্স প্লেয়ার – ১৬ই জুলাই): রিথম শ্রীবাস্তব পরিচালিত পূর্বাঞ্চলের মাফিয়া নেটওয়ার্কের গল্প নিয়ে তৈরি এই জনপ্রিয় ক্রাইম ড্রামা। আগের সিজনগুলোর মতোই এটিও বিনামূল্যে (Free) দেখা যাবে।

  • তিসরি বেগম (ওয়েভস – ১৮ই জুলাই): কে.সি. বোকাডিয়া রচিত, পরিচালিত এবং প্রযোজিত এই চলচ্চিত্রটি সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবেন দর্শকরা।

অ্যাকশন, কমেডি ও রোমান্স (আন্তর্জাতিক কন্টেন্ট)

  • উদারিং হাইটস (জিওস্টার – ১৩ই জুলাই): মার্গো রবি এবং জ্যাকব এলর্ডি অভিনীত এমারাল্ড ফেনেল পরিচালিত একটি মিষ্টি রোমান্টিক ড্রামা।

  • রাইড অর ডাই (প্রাইম ভিডিও – ১৫ই জুলাই): হানা ওয়াডিংহ্যাম এবং অক্টাভিয়া স্পেন্সার অভিনীত একটি টানটান অ্যাকশন-কমেডি সিরিজ, যেখানে দুই বন্ধুর একজন হঠাৎ আন্তর্জাতিক গুপ্তঘাতক হিসেবে সামনে আসে।

  • দ্য হক (নেটফ্লিক্স – ১৬ই জুলাই): উইল ফেরেল অভিনীত একটি কমেডি সিরিজ। এক বয়স্ক পেশাদার গলফারের হারানো গৌরব পুনরুদ্ধার করার মজার লড়াই ফুটে উঠবে এখানে।

  • রেডি অর নট ২: হিয়ার আই কাম (জিওস্টার – ১৬ই জুলাই): ২০১৯ সালের বিখ্যাত কমেডি-হরর ছবির সিক্যুয়েল। সামারা উইভিং, সারা মিশেল গেলার অভিনীত এই ছবিটি পরিচালনা করেছেন ম্যাট বেটিনেলি-ওলপিন ও টাইলার জিলেট।

  • ডিজায়ের (নেটফ্লিক্স – ১৭ই জুলাই): লুডভিকা পালেতা এবং হোসে মারিয়া ইয়াজপিক অভিনীত এই চলচ্চিত্রে দেখা যাবে এক সাঁতার প্রশিক্ষকের আগমনে কীভাবে একটি সাধারণ পরিবারের মানসিক পরিস্থিতি বিপজ্জনক মোড় নেয়।

 সত্য ঘটনা ও কোরিয়ান ফ্যান্টাসি থ্রিলার

  • মার্ডার ১০১ (প্রাইম ভিডিও – ১৩ই জুলাই): মার্কিন যুক্তরাষ্ট্রের দশকের পুরোনো “রেডহেড মার্ডারস” মামলার সত্য ঘটনা অবলম্বনে তৈরি তিন পর্বের ডকুমেন্টারি সিরিজ। যেখানে এক শিক্ষকের তত্ত্বাবধানে স্কুলের ছাত্রছাত্রীরা অমীমাংসিত হত্যাকাণ্ডের রহস্য সমাধানের চেষ্টা করে।

  • দি ইস্ট প্যালেস (নেটফ্লিক্স – ১৭ই জুলাই): কোরিয়ান ফ্যান্টাসি থ্রিলার প্রেমীদের জন্য দারুণ উপহার। নাম জু-হিউক ও রোহ ইউন-সু অভিনীত এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে প্রেতলোক ভ্রমণকারী এক পুরুষ এবং মৃতদের কথা শুনতে পাওয়া এক নারীকে কেন্দ্র করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *