আজকের দিনেভারত

Delhi violence case : দিল্লি হিংসা মামলা, নতুন করে জামিনের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ শারজিল ও উমর খালিদ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা– দিল্লি হিংসা মামলায় জেলবন্দি শারজিল ইমাম ও উমর খালিদ। মাঝে মায়ের শরীরিক অসুস্থতা ও ভাইয়ের বিয়ের কারণে শর্তসাপেক্ষে জামিনের মঞ্জুরি মিলেছিল শারজিলের। তবে এখনও জেলমুক্ত হননি এই দুজনের কেউই। ২০২০ সালে দিল্লি হিংসা মামলায় জেলবন্দি এই দুজনেই। এবার নতুন করে জামিনের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন শারজিল ও উমর। শনিবার দিল্লি আদালতে এই জামিনের আর্জি জানিয়েছেন তারা। আবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট তাদের আগের জামিনের আর্জি খারিজ করার পর ছয়মাসের বেশি সময় পার হলেও এখনও এই মামলার বিচারে অগ্রগতি লাভ করেনি।
উল্লেখ্য, ২০২০ সালে দিল্লিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিক্ষোভ চলাকালীন হিংসার ঘটনা ঘটে, যেখানে ৫৩ জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন সাতশোর বেশি মানুষ। সেই ঘটনায় শারজিল ইমাম ও উমর খালিদকে এই ঘটনায় অন্যতম মূল ষড়যন্ত্রকারী হিসেবে দাবি করে দিল্লি পুলিশ। তার পর থেকেই জেলবন্দি এই দুজন। একাধিকবার জামিনের আর্জি জানানো হলেও বারবার তা খারিজ হয়ে গিয়েছে। ফের নতুন করে জামিনের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ শারজিল ও উমর খালিদ। নিজের আবেদনে শারজিল জানিয়েছেন, গত ৬ বছর ধরে তিনি হেফাজতে রয়েছেন। গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টে তাঁদের জামিনের আর্জি খারিজ হয়ে যায়। এই মামলার সেইভাবে কোনও অগ্রগতি হয়নি। ফলে এবার তাদের জামিন দেওয়া হোক। আদালতের বিচারক সুমেধ সাইনির বেঞ্চে এই মামলা দায়ের হয়েছে। জামিনের মামলার পরিপ্রেক্ষিতে দিল্লির পুলিশের বক্তব্য জানতে চেয়েছে আদালত। আগামী ৪ জুলাই পরবর্তী শুনানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *