Tollywood-Rahul : রাহুলের মৃত্যুর ঘটনায় স্ত্রী প্রিয়াঙ্কা দায়ের করলেন এফ আই আর। কাদের নাম আছে সেখানে ?
কিউ ইন্ডিয়া বাংলা :- টলিউডের অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর রহস্য জট এখনো কাটেনি। এক সপ্তাহ কেটে গেলেও প্রকৃত কারণ এখনো আড়ালে। ঘটনা সঠিক তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে বিগত শনিবার রিজেন্ট পার্ক থানায় এফআইআর করে আর্টিস্ট ফোরাম। শুধু রিজেন্ট পার্ক থানায় নয় ঘটনাস্থল তালসারীর স্থানীয় থানায় অভিযোগ করা হয় । রাহুলের স্ত্রী প্রিয়াংকা সরকারের সঙ্গে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ অনেকে ।
সূত্রের খবর পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। “ভোলে বাবা পার করেগা” ধারাবাহিকের প্রযোজনা সংস্থা “ম্যাজিক মোমেন্টস ” এর সঙ্গে যুক্ত শৈবাল বন্দ্যোপাধ্যায় , লীনা গঙ্গোপাধ্যায় , ধারাবাহিকের পরিচালক শুভাশিস মন্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কার অভিযোগের ভিত্তিতে মামলা ঋজু করা হয়েছে। এফ আই আর এ উল্লেখ করা হয়েছে প্রযোজনা সংস্থার কর্তারা বিপদজনক পরিস্থিতিতে শুটিং করার পরিকল্পনা করেছিলেন । সেই গাফিলতির কারণেই প্রাণ হারান অভিনেতা রাহুল এমনকি ঘটনা ঘটে যাওয়ার পর ভুল তথ্য ছাড়ানোর অভিযোগ আনা হয়েছে এই পাঁচ অভিযুক্তদের বিরুদ্ধে ।
উল্লেখ্য গত ২৯ শে মার্চ ওড়িশার তালসারীতে ”ভোলেবাবা পার কারেগা” ধারাবাহিকের শুটিং চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে । প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জলে ডুবে রাহুলের মৃত্যুর ইঙ্গিত মিললেও ঘটনার প্রকৃত কারণ এখনো অন্তরালে রয়েছে । সে কারণেই প্রকৃত সত্য সামনে আমরা লোককে রাহুলের পরিবার এবং টলিউড কলাকুশলীদের একাংশ সরব হয়েছেন । ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য প্রকাশ্যে আসেনি।
