আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

TMC : জেনে নিন আগামী কয়েকদিনে মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নির্বাচনী প্রচার এর কর্মসূচি !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা অনেকদিন আগেই বেজে গিয়েছে। ইতিমধ্যে তৃনমূল , বিজেপি , সিপিআইএম, কংগ্রেস সহ সব রাজনৈতিক দল নির্বাচনী প্রচারে ঝাঁজ বাড়িয়েছে। আজকেও সামসেরগঞ্জে সভা করেছেন তৃনমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জেনে নিন আগামী কয়েকদিনে কোথায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃনমূল সূত্রের খবর, ৬ এপ্রিল থেকে ১১ এপ্রিল মমতা ব্যানার্জি সভা করবেন মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মাঝে ৮ এপ্রিল প্রার্থী মমতার মনোনয়ন জমা দেওয়ার কথা। আগামীকাল ৬ এপ্রিল কৃষ্ণনগর , সমুদ্রগড় এবং রানাঘাটে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ এপ্রিল বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণের প্রার্থীদের সমর্থনে বনগাঁয় সভা তারপর হাবরা, অশোকনগরের প্রার্থীদের সমর্থনে বারাসতের গুমা বাজারে সভা করবেন মমতা। এরপর ৮ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার পর আরামবাগ ও শ্রীরামপুরে সভা করতে যাবেন তৃনমূল সুপ্রিমো। ৯ এপ্রিল মিনাখাঁ এবং ব্যারাকপু্রে সভার পাশাপাশি দমদম ব্যারাকপুর তৃনমূল সাংগঠনিক জেলার উদ্যোগে প্রার্থীদের সমর্থনে মিছিল রয়েছে তৃনমূল নেত্রীর। এরপর ১০ এপ্রিল প্রচার করবেন বসিরহাট, স্বরূপনগর এবং বারাসতের প্রার্থীর হয়ে। এবং ১১ এপ্রিল
কেশিয়ারি, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এবং বড়জোড়ার প্রার্থীদের হয়ে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ৭ এপ্রিল কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় নির্বাচনী প্রচারে উপস্থিত থাকবেন। ৮ এপ্রিল দলীয় কর্মীদের সঙ্গে অভ্যন্তরীণ বৈঠক করবেন অভিষেক।
এরপরের দিন অর্থাৎ ৯এপ্রিল মেদিনীপুর এবং ঘাটালে অভ্যন্তরীণ বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর ১০ এপ্রিল পূর্ব বর্ধমান, তলমুক, শ্রীরামপুর, তিনটি জনসভায় বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১১ এপ্রিল মুর্শিদাবাদ, বীরভূমে জনসভা এবং পূর্ব বর্ধমানে রোড শো হওয়ার কথা রয়েছে অভিষেকের।

এরপরই এসবের মাঝেই, শনিবার তৃণমূল কংগ্রেস সামনে এনেছে ২৬-এর ভোটের তারকা প্রচারকদের নাম। মমতা-অভিষেক-সহ, তালিকায় ৪০ জন তারকা প্রচারক। তালিকায় রয়েছেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, কল্যাণ ব্যানার্জি, ড. মানস রঞ্জন ভুঁইয়া, ড. শশী পাঁজা, স্নেহাশিস চক্রবর্তী, বীরবাহা হাঁসদা, শত্রুঘ্ন সিনহা, জয়প্রকাশ মজুমদার, কুণাল ঘোষ, দেব, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, শতাব্দী রায়, পার্থ ভৌমিক, সায়নী ঘোষ। জুন মালিয়া, ইউসুফ পাঠান, রচনা ব্যানার্জি, অদিতি মুন্সি, জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া, প্রতীমা মণ্ডল, বাবুল সুপ্রিয়, মমতা ঠাকুর, কোয়েল মল্লিক, প্রকাশ চিক বারাইক, সিদ্দিকুল্লা চৌধুরী, ঋতব্রত ব্যানার্জি, রাজ চক্রবর্তী, মোশারফ হোসেন, অনুব্রত মণ্ডল, প্রতীক উর রহমান, জ্যোৎস্না মান্ডি, দেবাংশু ভট্টাচার্য, সায়ন্তিকা ব্যানার্জি, শ্রীকান্ত মাহাতো।

আগামী ২৩ ও ২৯ শে এপ্রিল পশ্চিমবঙ্গে দুটি দফায় বিধানসভার ভোটগ্রহণ  হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *