Accident : মর্মান্তিক দুর্ঘটনা, ইট বোঝাই ইঞ্জিন ভ্যানের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি :- আবারো রাজ্যে পথ দুর্ঘটনা। ইট বোঝাই করা মোটরচালিত এক ইঞ্জিন ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এক অটোর। সংঘর্ষের ফলে গুরুতরভাবে জখম হয়েছেন অটোচালক। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত ধুঁড়ি সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন অটো চালক । তার নাম আমজেদ শেখ। স্থানীয় বাসিন্দারা জানান ,আজ ৫ এপ্রিল রবিবার দুপুরে যাত্রী নিয়ে একটি অটো তালদার দিকে যাচ্ছিল। অপরদিক থেকে আসা ইট বোঝাই একটি ইঞ্জিন ভ্যান সজোরে ধাক্কা মারে। মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির। রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর ছিটকে পড়ে যান অটোচালক আমজেদ। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন ডিউটিরত চিকিৎসকরা। বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে অটোচালক চিকিৎসাধীন। অটোয় থাকা যাত্রীদের অবস্থা কেমন তা এখনো অবধি জানা যায়নি।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে । গাড়ির যান্ত্রিক গোলযোগ না আচমকা দুর্ঘটনার কবলে পড়ে অটো ও ইঞ্জিন ভ্যান তদন্ত করে দেখার চেষ্টা চলছে ।
