Cricket-IPL : নাটকীয়ভাবে হায়দ্রাবাদের থেকে ম্যাচ ছিনিয়ে নিল লখনৌ , সৌজন্যে অধিনায়ক ঋষভ ….
কিউ ইন্ডিয়া বাংলা :- জমে উঠেছে আইপিএল ২০২৬ । রবিবাসরীয় দিনের প্রথম ম্যাচে টানটান উত্তেজনা শেষে এক বল বাকি থাকতে লখনৌ সুপার জায়ান্ট হারিয়ে দিল সানরাইজার্স হায়দ্রাবাদ কে । লখনৌ এর ত্রাতা অধিনায়ক ঋষভ পান্থ । সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি দলকে জেতালেন । ১৫৭ রানের লক্ষ্যমাত্র তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতে ম্যাচ নিজেদের দখলের নিয়ে নিল লখনউ। এবং ২০২৬ আইপিএল এর প্রথম জয় অর্জন করলো তারা ।
আজকের এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ । এবং ইনিংসের শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় তারা । মহম্মদ শামির বোলিংয়ের সামনে একদম ভেঙে গুঁড়িয়ে যায় হায়দ্রাবাদের টপ অর্ডার। ট্রেভিস হেড ৭ ও অভিষেক শর্মা ০ রানে আউট হয়ে যান । রানের দেখা পাননি অধিনায়ক ঈশান কিষানও (১) । শেষমেষ পঞ্চম উইকেটে এসে হায়দ্রাবাদের ব্যাটিং কিছুটা থিতু হয়। হেনরিক ক্লাসেন (৬২) ও নীতিশ কুমার রেড্ডি (৫৬) রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন । নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে সান রাইজার্স হায়দ্রাবাদ।
১৫৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নিয়ন্ত্রিতভাবে শুরু করে লখনৌয়ের ওপেনাররা । প্রথম উইকেটের পতন হয় দলীয় ৩৭ রানের মাথায় । আউট হয়ে যান মিচেল মার্শ (১৪) । অপর ওপেনার এইডেন মার্করাম ২৭ বলে ৪৫ রানের মূল্যবান ইনিংস খেলেন । নিজের ব্যাটিং পজিশন বদলে তিন নম্বরে ব্যাট করতে নামেন লখনৌ অধিনায়ক ঋষভ। অন্য প্রান্ত থেকে উইকেট পড়লেও একাই দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক নিজে। ৫০ টি বল খেলে ৬৮ রানের কার্যকরী ইনিংস খেলেন তার দলের জন্য । শেষমেষ এক বল বাকি থাকতে ম্যাচ লখনৌ সুপার জায়ান্ট জয়লাভ করে ।
আজকের জয়ের ফলে এবারে টুর্নামেন্টে প্রথমবার পয়েন্ট অর্জন করলো লখনউ সুপার জায়ান্ট । তাদের পরের ম্যাচ আগামী ৯ এপ্রিল কলকাতার বিরুদ্ধে ইডেন গার্ডেনে ।
