আজকের দিনেখেলাভারত

Cricket-IPL : বেলাইন চেন্নাই এক্সপ্রেস, বেঙ্গালুরুর কাছে হেরে হারের হ্যাটট্রিক ঋতুরাজদের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- আইপিএল ২০২৬ এ এখনো জয় অধারা পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের। এই সিজনের পরপর তিনটি ম্যাচে পরাজিত মহেন্দ্র সিং ধোনি বিহীন চেন্নাই সুপার কিংস। আরসিবির ঘরের মাঠে ৪৩ রানের বড় ব্যবধানে হার ঋতুরাজ গায়কোয়াডদের ।

আজকে টসে জিতে প্রথমে বিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথমে ব্যাটিং করতে পাঠান চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড । আরসিবির দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি ভালো শুরু করেন । ফিল সল্ট (৪৬) ও বিরাট (২৮) রানে আউট হয়ে যান। গত ম্যাচের মতো আজকেও ভালো ব্যাটিং করেন দেবদত্ত পাল্লিকাল । ২৯ বলে ৫০ রানের মূল্যবান ইনিংস খেলেন দলের জন্য। তৃতীয় উইকেটের পতন হতেই আরো বিধ্বংসী রূপ ধারণ করে বেঙ্গালুরুর ব্যাটিং লাইন আপ। শেষ ৩৫ বলে ৯৯ রান তোলেন ক্রিজে থাকা অধিনায়ক রজত পাতিদার ও টিম ডেভিড। দুজনেই অপরাজিত থাকেন শেষ অবধি। অধিনায়ক রজত এর সংগ্রহ ১৯ বলে ৪৮ ও টিম ডেভিড এর সংগ্রহ ২৫ বলে ৭০ । নির্ধারিত ২০ ওভারে ২৫০ রান তোলে গতবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

২৫১ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই চেন্নাই এর ব্যাটিংয়ে ধস নামে। টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ হয় । এই ম্যাচেও রানের দেখা পাননি, সঞ্জু স্যামসন ( ৯)। অধিনায়ক ঋতুরাজ (৭) ও আয়ুষ মাত্রে (১) রানে আউট হয়ে সাজঘরে ফিরে যান । চেন্নাই এর ব্যাটিং এর হাল ধরেন সারফরাজ খান । তিনি আজকের ম্যাচে চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ রান করা ব্যাটার (৫০) । বাকিদের মধ্যে প্রশান্ত বীর (৪৩) ও জেমি ওভারটন (৩৭) রানের ভদ্রস্ত ইনিংস খেলেন । তবে শেষমেষ ৪৩ রানের ব্যবধানে ম্যাচ হারে চেন্নাই সুপার কিংস। আরসিবির হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন ভুবনেশ্বর কুমার । এবং এই ম্যাচে আইপিএল ক্যারিয়ারের ২০০ তম উইকেট সম্পূর্ণ করেন ভুবি । যা ফাস্ট বোলারদের মধ্যে সর্বোচ্চ এখন অব্দি।

মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতি চেন্নাই এর পারফরমেন্সে প্রভাব ফেলছে । পরপর তিন ম্যাচে বিশ্রী ভাবে হেরেছে তারা । চেন্নাই এর পরের ম্যাচ আগামী ১১ই এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে । সেই ম্যাচে ধোনি খেলবেন না তা এখনো অনিশ্চিত । তবে প্লে অফের অংক ক্রমশ কঠিন হওয়ার পথে চেন্নাই সুপার কিংসের কাছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *