স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদি, ১৪০ কোটি ভারতবাসীকে উৎসর্গ এই পুরস্কার
কিউ ইন্ডিয়া বাংলা- স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী এই সম্মান ১৪০ কোটি ভারতবাসীর উদ্দেশ্য উৎসর্গ করেছেন। সেই দেশে প্রধানমন্ত্রীকে রুটি ও লবণ দিয়ে বরণ করা হয়। এবার মোদির হাতে তুলে দেওয়া হয় সেই দেশের সর্বোচ্চ সম্মান ‘দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স ক্লাস)।১২ বছরের কার্যকালে এই নিয়ে মোট ৩৩টি আন্তর্জাতিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
একজন রাষ্ট্রপ্রধান হিসেবে একের পর এক দেশ সফর করেছেন প্রধানমন্ত্রী। সেই সমস্ত দেশেই বিরাট সম্মান তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে। শুরু হয়েছিল ২০১৬ সালে, সউদি আরবের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘কিং আবদুল আজিদ সাশ’ এর মাধ্যমে। এর দুবছর পর ‘গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন’ সম্মান তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর হাতে। ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অফ জায়েদ’ সম্মানে ভূষিত হয়েছিলেন প্রধানমন্ত্রী। একই দিনে বাহরাইনের ‘কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁ’ সম্মান পান তিনি। রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসল’, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘লিজিয়ন অফ মেরিট’ থেকে শুরু করে ফ্রান্সের ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার’, গায়ানার ‘অর্ডার অফ এক্সিলেন্স’ সবই রয়েছে প্রধানমন্ত্রীর ঝুলিতে। বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছিলেন প্রধানমন্ত্রী। চলতি বছর এই নিয়ে তৃতীয় সম্মান পেলেন তিনি। ইজরায়েলের ‘মেডেল অফ দ্য কেনেসেট’ এবং সুইডেনের ‘রয়্যাল অর্ডার অফ পোলার স্টার’ সম্মানে পেয়েছিলেন তিনি। এর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুকুটে যোগ হল স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মান।
নয়া এই সম্মান পেয়ে এক্স হ্যান্ডেলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ‘বাতিস্লাভায় ‘দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’ পেয়ে আমি সম্মানিত। স্লোভাকিয়ার মানুষ ও সরকারকে কৃতজ্ঞতা। তবে এই সম্মান ভারতের ১৪০ কোটি মানুষের জন্য। ভারত এবং স্লোভাকিয়ার বন্ধুত্বের কাছে আমার এই সম্মান উৎসর্গ করলাম।’
উল্লেখ্য, ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে একটানা সবচেয়ে বেশিদিন থাকার নজির গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরেই তাঁর এই বিদেশ ভ্রমণ।
