রাজ্যে আসছে টাটা, বিরাট ঘোষণা শুভেন্দুর
কিউ ইন্ডিয়া বাংলা:- ফের রাজ্যে আসবে টাটা! এবার এমনটাই শোনা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে। শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এমনটাই ঘোষণা করলে মুখ্যমন্ত্রী। এই ঘোষণা বর্তমান সময় রাজ্য রাজনীতিতে তাৎপর্যপূর্ণ। রাজ্যে ক্ষমতায় এসেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছিলেন রাজ্যে টাটাকে নিয়ে আসবেন। তখন থেকেই আশার আলো দেখছে বাংলা। এবার স্বয়ং মুখ্যমন্ত্রীর গলাতে শোনা গেল সেই একই সুর।
২০০৬ সালের ১৮ মে। সিঙ্গুরে গাড়ি কারখানা নির্মাণের কথা ঘোষণা করেছিল টাটা গোষ্ঠী। এই মাটি থেকে রাজ্যের পট পরিবর্তন হয়ে গিয়েছিল। সেই সময় মুখ্যমন্ত্রীর আসনে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বামফ্রন্ট সরকার সিঙ্গুরে টাটা মোটরসের ন্যানো গাড়ি কারখানা নির্মাণের জন্য প্রায় ৯৯৭ একর উর্বর কৃষিজমি অধিগ্রহণ করে। কৃষিজমি সুরক্ষা ও অনিচ্ছুক কৃষকদের জমি জোর করে কেড়ে নেওয়ার প্রতিবাদে আন্দোলন শুরু করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬ দিনের ঐতিহাসিক অনশন ধর্মঘট করেছিলেন মমতা। এই সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলনের উপর ভর করে ২০১১ সালে রাজ্যে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নিউটাউন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সিঙ্গুরে যেখানে টাটা কারখানা করতে চেয়েছিল, সেখানকার মাটি প্রকৃতির পরিবর্তন হয়েছে। মিশে রয়েছে রড, সিমেন্ট। এর মধ্যেই আমার কাছে বহু প্রকল্প এসে গেছে। আমি প্রস্তাবগুলি খতিয়ে দেখার জন্য শিল্পসচিবের নেতৃত্বে একটি টিম বানিয়ে দিয়েছি। এদিন মুখ্যমন্ত্রী অবশ্য স্পষ্ট করেননি হুগলির সিঙ্গুরেই টাটা গোষ্ঠী কোনও বিনিয়োগ করবে কিনা।
