আজকের দিনেভারত

বিয়ের ডিজের তাণ্ডবে ১৪০টি মুরগির মৃত্যু

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,সুলতানপুর: বিয়ের আনন্দ যখন অন্যের বিষাদে পরিণত হয়, তখন তাকে উৎসব বলা চলে কি না, তা নিয়ে ফের প্রশ্ন উঠল। উত্তরপ্রদেশের সুলতানপুরে ডিজে-র তীব্র আওয়াজে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হল ১৪০টি মুরগির! শুনতে অবাক লাগলেও এমনই বিচিত্র এবং দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী থাকল বলদিরাই থানার অন্তর্গত দরিয়াপুর গ্রাম।

ঠিক কী ঘটেছিল?

ঘটনাটি গত ২৫ এপ্রিলের। পুলিশ সূত্রে খবর, পাশের গ্রামের এক বাসিন্দার মেয়ের বিয়ের শোভাযাত্রা রাম ভদ্র পুরওয়া থেকে দরিয়াপুর গ্রামে প্রবেশ করে। সেই শোভাযাত্রায় অতি উচ্চস্বরে বাজানো হচ্ছিল ডিজে। শোভাযাত্রাটি যখন সাবির আলি নামে এক ব্যক্তির পোল্ট্রি ফার্মের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই ঘটে বিপত্তি।

আতঙ্কে মৃত্যু মুরগিদের

খামারের মালিক সাবির আলির দাবি, ডিজের আওয়াজ এতটাই কানফাটানো ছিল যে মানুষই সেখানে টিকতে পারছিল না। খামারের ভেতরে থাকা মুরগিগুলি ভয়ে রীতিমতো ছটফট করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই একের পর এক মুরগি নিস্তেজ হয়ে পড়ে যায়। সব মিলিয়ে প্রায় ১৪০টি মুরগির মৃত্যু হয়েছে বলে সাবির আলির অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *