বাংলার বাইরের বাসিন্দাদের নাম ভোটার লিস্টে ঢোকানো হচ্ছে – ভয়ংকর অভিযোগ মমতার
কিউ ইন্ডিয়া বাংলা :- ২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অন্যতম প্রধান অস্ত্র যে এসআইআর তা আরো একবার স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নির্বাচন কমিশনের দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে অভিযোগ করেছিলেন সন্দেহজনকভাবে ৬ নম্বর ফরম জমা করে বাংলার বাসিন্দা যারা নন এই ধরনের রিপোর্ট সংখ্যক ব্যক্তির নাম নতুন করে ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। এবার অভিষেকের অভিযোগ কেই সমর্থন করলেন মমতা । আজ মঙ্গলবার চন্দ্রকোনার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিহার, উত্তর প্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান থেকে নতুন নাম ঢোকানো হচ্ছে । বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কে চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বাংলার মানুষকে বাদ দিয়ে ডবল ইঞ্জিন সরকার আপনার ভোট দখল করতে চাইছে। সোমবারও নির্বাচন কমিশনে ছাড়া ৩০ হাজার নাম জমা দিয়েছে, যারা কেউই বাংলার নয় বলে দাবি। বক্তব্য রাখার সময় তিনি বলেন ” এস আই আর মানে সর্বনাশ । আমি সুপ্রিমকোর্টে কেস করেছিলাম । কিন্তু সব অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি ” । চন্দ্রঘোনার পরেও গরবেতা হাই স্কুলের ময়দানের জনসভা থেকে এই একই বিষয় নিয়ে তোপ মমতার । ভোটার তালিকায় কোন কারচুপি করা হচ্ছে কিনা বুথ স্তর থেকে নজর রাখার বার্তা দিয়েছেন তিনি। যাদের নাম ইতিমধ্যে বাদ গিয়েছে তাদের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার বার্তা ” যাদের নাম বাদ গিয়েছে আপিল করুন, বিনা পয়সার আইনজীবীর ব্যবস্থা করব” ।
আলু চাষ নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ খুলতে দেখা যায় । তিনি বলেন ” চন্দ্রকোনার চাষীদের সমস্যা আছে । আলু নষ্ট হলে সরকার ক্ষতিপূরণ দেবে, বীমা করানো আছে । আলুর ক্ষতিপূরণ চান ? তাহলে তৃণমূলকে ভোট দিন” ।
