আজকের দিনেতিলোত্তমা

CEO দপ্তরের সামনে তুলকালাম পরিস্থিতি , সম্মুখ সমরে তৃণমূল বিজেপি দুই পক্ষ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যের সিইও দপ্তরের সামনে তুলকালাম পরিস্থিতি। FORM 6 কে কেন্দ্র করে চরম উত্তেজনা । কমিশনের দপ্তরের ব্যাগ ভর্তি ৬ নম্বর ফরম জমার অভিযোগে উত্তেজনা ছড়ায় আজ। তৃণমূল ও বিজেপি দুই পক্ষের সমর্থকদের বিক্ষোভকে কেন্দ্র করে মারমুখি পরিস্থিতি তৈরি হয় ।

ডালহৌসির নির্বাচন কমিশনের দপ্তরের সামনে একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা। মাঝে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী । আজ দুপুর পৌনে দুটা থেকে দফায় দফায় উত্তেজনা শুরু হয়। একাধিকবার দপ্তরের ভিতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ঘটনাস্থলে উপস্থিত হন ডিসি সেন্ট্রাল । ব্যারিকেট করে রাখা হয়েছে সংশ্লিষ্ট এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ও বাড়ানো হয়েছে । মাইকিং করে বিজেপির তৃণমূল উভয় দলের কর্মী সমস্তদের সেখান থেকে সরে যেতে বলে পুলিশ । FORM 6 কে কেন্দ্র করে যাবতীয় উত্তেজনা । তৃণমূলের অভিযোগ এইভাবে ভিন রাজ্যের ভোটারদের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় যুক্ত করা হচ্ছে । গতকাল এই অভিযোগে কমিশনের দপ্তরে এসেছিলেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । আবার আজ ৩১শে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে অভিষেকের মন্তব্যের প্রতিধ্বনি শোনা যায় ।

রাজ্যে নির্বাচনের আর একমাসও বাকি নেই। এখনো এস আই আর পর্ব অসম্পূর্ণ। তারমধ্যে নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে এই ধরনের উত্তেজনা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *