Cricket-IPL : দুর্দান্ত কুপার কোনোলি, গুজরাটকে হারিয়ে দারুণভাবে জিতল পাঞ্জাব কিংস …….
কিউ ইন্ডিয়া বাংলা :- নিজের আইপিএল অভিষেকে দুর্দান্ত পারফর্ম করলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার কুপার কোনোলি। তার দুর্দান্ত ৭২ রানের সৌজন্যে জয় দিয়ে আইপিএল 2026 অভিযান শুরু করলো পাঞ্জাব কিংস । পাঁচ বল বাকি থাকতে ম্যাচ পকেটে পুরলো শ্রেয়স আয়ার এর দল। এক সময় পরপর উইকেট হারিয়ে চাপের পড়ে গিয়েছিল পাঞ্জাব কিংস । কিন্তু শেষমেষ তারা জয়ী হয় ।
আজকে পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আয়ার টস জিতে গুজরাটকে প্রথমে ব্যাটিং করতে পাঠান। মুল্লানপুরে গুজরাটের দুই ওপেনার ওভার প্রতি ১০ এ রান তুলতে শুরু করেন। সাই সুদর্শন ১১ বলে ১৩ রান করে আউট হয়ে যান। এই উইকেটটি পড়ার পর রান ওঠার গতি থেমে যায়। অধিনায়ক শুভমন গিল ২৭ বলে ৩৯ রান করেন দলের জন্য। জস বাটলারের সংগ্রহ ৩৩ বলে ৩৮ । কিউই ব্যাটার গ্লেন ফিলিপসের সংগ্রহ ১৭ বলে ২৫ । শেষমেষ নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬২ রান তোলে গুজরাট টাইটানস । পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন বিজয় কুমার বৈশাখ ।
রান তাড়া করতে নেমে ম্যাচের দ্বিতীয় ওভারে উইকেট হারায় পাঞ্জাব । ওপেনার প্রিয়াংস আর্য মাত্র ৭ রান করে আউট হয়ে যান। অপর ওপেনার প্রভা সিমরন সিংয়ের সংগ্রহ ২৪ ভোলে ৩৭ রান । এই উইকেটটি পড়ার পরে ম্যাচে ফিরে আসতে থাকে গুজরাট । একে একে ফিরে যান অধিনায়ক শ্রেয়স (১৮) , নেহাল ওয়াধেরা (৩) , শশাঙ্ক সিং (৪) , মার্কাস স্টয়নিস (০) । চার উইকেট পরপর হারিয়ে ম্যাচ গুজরাটের দিকে ঝুঁকতে থাকে। কিন্তু একাই কুপার কোনোলি দুর্দান্ত ব্যাটিং করে পাঞ্জাবকে এই ম্যাচে জয় এনে দেন। শেষমেষ তিনি ৪৪ বলে ৭২ রানে অপরাজিত থাকেন । শেষমেষ ৫ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ঘরের দল পাঞ্জাব কিংস। গুজরাটের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা।
এই নিয়ে আইপিএলের পরপর চারটি ম্যাচে ঘরের দল জিতল । এই ম্যাচে গুজরাট অধিনায়ক শুভমন গিলের অধিনায়কত্ব নিয়ে একটি প্রশ্ন উঠে গেল । মোহাম্মদ সিরাজের ওভার বাকি থাকা সত্ত্বেও তিনি তাকে বল দেননি। আপাতত এই ম্যাচ শেষ । গুজরাট টাইটানসের পরের ম্যাচ আগামী ৪ই এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আপাতত সেই ম্যাচে লক্ষ্য তাদের ।
