আজকের দিনেখেলা

দিল্লি ক্যাপিটালস এর বিপক্ষে এবারের আইপিএল অভিযান শুরু করছে লখনউ সুপার জায়ান্ট

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- একানা স্টেডিয়ামে আজ হোম ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করছে লখনউ সুপার জায়ান্ট, প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। দুই তরুণ ভারতীয় অধিনায়কের উপভোগ্য লড়াই দেখা যাবে এই ম্যাচে। গত মরশুমে আশা জাগিয়েও ব্যর্থ হয়েছিল এই দুই দল । এবারে তাদের ঘুরে দাঁড়ানোর লড়াই।

বিগত কয়েক মরশুম ব্যর্থ হলেও লখনউ সুপার জায়ান্ট এর অধিনায়ক হিসেবে ঋষভ পান্থ এর ওপর আর একবার ভরসা রেখেছে লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েংকা । এই দলের ব্যাটিং গভীরতা অনেক বেশি। মিচেল মার্শ , এইডেন মার্করাম, নিকোলাস পুরান, আয়ুষ বাদনি, অধিনায়ক পান্থ এরা দ্রুত গতিতে রান তুলতে পারেন। এদের দলে থাকা প্রায় নিশ্চিত । এই মরশুমে তাদের অন্যতম আকর্ষণ মহম্মদ শামি। দলের বোলিং বিভাগকে তিনিই নেতৃত্ব দেবেন। এছাড়াও প্রিন্স যাদব , মায়াঙ্ক যাদব , আকাশ সিং , আবেশ খান, মহসিন খান এর মত পেসাররা আছেন । এদের মধ্যে আজকের ম্যাচে শামির সঙ্গে মায়াঙ্ক যাদব এবং আবেশ খান এর খেলার সম্ভাবনা বেশি। দলের স্পিন বিভাগ সামলানোর দায়িত্ব থাকবে নোটবুক সেলিব্রেশন খ্যাত দিগবেশ রাঠি, শাহবাজ আহমেদ এর ওপরে। এনরিক নকিয়া কে ইমপ্যাক্ট বোলার হিসেবে ব্যবহার করতে পারে লখনউ।

অপরদিকে দিল্লি টিম ম্যানেজমেন্ট আরও একবার ভরসা করেছে গত মরশুমে দিল্লিকে নেতৃত্ব দেওয়া অক্ষর প্যাটেল এর ওপর । দিল্লির ব্যাটিং বিভাগে থাকবেন কে এল রাহুল, পৃথ্বী শাউ, আশুতোষ শর্মা, নীতিশ রানা , ডেভিড মিলার, করুন নায়ার । দুই স্পিনার অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব এবং পেস আক্রমণ সামলাবেন মিচেল স্টার্ক, টি নটরাজন এবং লুঙ্গি এনগিডি।

লখনৌর একানা স্টেডিয়ামের পিচে ব্যাটারদের থেকে বোলাররা বেশি সহায়তা পাবেন । দুই দলেই উচ্চমানের বোলাররা রয়েছেন । বেশ তুল্যমূল্য একটা লড়াই দেখা যাবে । এবার দেখার অপেক্ষায় এই ম্যাচে শেষ পর্যন্ত তারা জয় ছিনিয়ে নিতে সক্ষম হয় ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *