আজকের দিনেবিশ্ব

সুর নরম করার ইঙ্গিত ট্রাম্পের ! তাহলে কি ইরানের বিরুদ্ধে ইতি টানতে চান মার্কিন প্রেসিডেন্ট ?

কিউ ইন্ডিয়া বাংলা :- ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যুদ্ধ প্রায় একমাস হতে চলল । যুদ্ধ এখনও বিদ্যমান। তবে এই পরিস্থিতিতে কিছুটা সুর নরম করার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । কি কারনে ট্রাম্পের এই ধরনের ইঙ্গিত ?

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, হরমুজ প্রণালী পুরোপুরি না খুললেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আপাতত স্থগিত রাখতে চাইছেন ট্রাম্প। হোয়াইট হাউজের আধিকারিকদের উদ্ধৃত করে জানানো হয়েছে যুদ্ধের পরিধি দীর্ঘ না করে দ্রুত ইতি টানা এখন মার্কিন প্রেসিডেন্ট এর লক্ষ্য । বিশেষজ্ঞদের একাংশের মতে গায়ের জোরে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী মুক্ত করতে গেলে যুদ্ধের পরিমাণ আরো বাড়বে । যার ফলে অর্থনৈতিক চাপ বাড়তে পারে আমেরিকার। সেই দিকগুলোই বিবেচনা করে আপাতত যুদ্ধ স্থগিত রাখতে চাই আমেরিকা । এবং এই পরিস্থিতি দেখে ইরানের ওপর হরমুজ খোলার জন্য কূটনৈতিকভাবে চাপ তৈরি কৌশল এর পরিকল্পনা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের । সেই কৌশল ব্যস্ত হলে ইউরোপ ও উপসাগরীয় বন্ধু দেশগুলিকে সামনে রেখে নতুন কৌশল সাজাতে পারে ট্রাম্প প্রশাসন ।

আমেরিকার এই নীতি কে কার্যত পাত্তাই দেয়নি ইরান। গতকাল ৩০ শে মার্চ সোমবার ফের ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা । এই ঘটনারও পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইরান যদি কথা না শুনে তাহলে তাদের তেল ও জ্বালানি কেন্দ্রগুলো সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হবে ।

এই যুদ্ধের ফলে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের দেশগুলির পরিস্থিতি । মাঝখানেক ধরে চলা এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ । আর এই যুদ্ধের প্রভাব পড়েছে গোটা বিশ্বের শেয়ার বাজারে । কবে এই পরিস্থিতির ইতি ঘটবে অপেক্ষায় বিশ্ব ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *