আজকের দিনেতিলোত্তমারাজনীতি

CEO দপ্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ জানালেন শুভেন্দু – শমীকরা

ভালোবাসা ছড়িয়ে দাও

গতকাল ৩০ শে মার্চ ভোট চুরির অভিযোগ তুলে CEO দপ্তরে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার পাল্টা চাপের কৌশল তৈরির চেষ্টা বিজেপির । কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যের ফুটেজ CEO দপ্তরের জমা বিজেপির । শুভেন্দু অধিকারী প্রশ্ন মুখ্যমন্ত্রী কি আইনের ঊর্ধ্বে ?

সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী বলেন “আমরা আজকে এখানে এসেছিলাম, মূলত একটি গুরুতর অভিযোগ নিয়ে। …আমাদের মূল বক্তব্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কমিশনের এমসিসির যে নিয়ম আছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আমরা দুটো বক্তব্যের ক্লিপ, এবং তার ভাষণের পেনড্রাইভ জমা দিয়েছি। একটা ভাষণে তিনি বলছেন, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, বা ভোটের কাজে নিযুক্ত নিরাপত্তা বাহিনীদের বিরুদ্ধে তিনি বিশেষ করে নারী শক্তি মহিলাদেরকে…বলছেন মা বোনেরা আপনারাই হাতা খুন্তি নিয়ে বেরিয়ে এসে এদেরকে প্রতিরোধ করুন। এত সরাসরি হিংসাতে এবং নির্বাচনের কাজে নিযুক্ত হাজার হাজার নিরাপত্তা রক্ষীকে আক্রমণ করার মধ্য দিয়ে, সমগ্র নির্বাচন ব্যবস্থার উপরে, উনি আক্রমণ করেছেন। দ্বিতীয়ত বলছেন, ভারতীয় জনতা পার্টির কর্মীরা, আপনারা জেনে রাখুন ৪ তারিখের পরে পোস্টার দিয়ে বলতে হবে, যে আমি বিজেপি করিনা।’

শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কে কেন নির্বাচন কমিশন ব্যান করবে না ? কেন কোন ব্যবস্থা নেওয়া হবে না তার বিরুদ্ধে ? তিনি কি আইনের উর্ধ্বে ? এই সমস্ত প্রশ্ন তুলে অভিযোগ পত্র রাজ্যের নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল এর কাছে জমা দিয়েছে বিজেপি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *