আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

তৃণমূলের প্রচারের নতুন চমক, এবার সাপ লুডোয় খেলা হবে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বিগত ২০২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের প্রচারের অন্যতম হিট স্লোগান ছিল খেলা হবে। জেলায় জেলায় গতবারে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় কে ফুটবল হাতে দেখা গিয়েছিল । প্রচারের মাঝে পায়ে চোট পেয়েছিলেন মমতা । তারপর স্লোগান উঠেছিল ভাঙ্গা পায়ে খেলা হবে । এবার সেই তালিকায় নতুন সংযোজন সাপ লুডোয় খেলা হবে।

২০২৬ এর নির্বাচনী প্রচারে নতুন চমক হিসেবে তৃণমূল কংগ্রেস লুডো আনতে চলেছে। তৃণমূলের তরফে প্রকাশ করা সাপ লুডোর বোর্ডে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্পই হচ্ছে সিঁড়ি । এবং সাপের মুখ হিসেবে দেখানো হয়েছে বিজেপির বাংলা এবং কেন্দ্রের নেতাদের। সাধারণ সব লুডোর মত এই বোর্ডও রয়েছে এক থেকে ১০০ পর্যন্ত ঘর । সিঁড়ি ধরে উপরে গেলেই রয়েছে উপভোক্তাদের ছবি। বোঝানো হয়েছে ভুল করেও সাপের মুখে পড়লে সেখান থেকে নেমে আসতে হবে অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনার সামনে এসে দাঁড়াতে হবে মানুষকে । লুডোর বোর্ড জুড়ে লক্ষীর ভান্ডার, বাংলার বাড়ি সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের নাম রয়েছে। ১০০ তম অর্থাৎ শেষ ঘর টিকে বিশেষ উল্লেখযোগ্য ভাবে জয় বাংলা হিসেবে দেখানো হয়েছে লুডোর বোর্ডে । এই ঘরে পৌঁছাতে হলে বেরোতে হবে দুমুখো সাপ । যার একদিকে রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের ময়দানে বিজেপিকে চাপে খেলার জন্য এই কৌশলের সিদ্ধান্ত তৃণমূলের ।

রাজ্যের শাসক দল সূত্রের খবর ভোটের আগে রাজ্যের বিভিন্ন গ্রামগঞ্জে এই লুডোর বোর্ড বিলি করতে পারে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসকদলের এই কৌশল সম্পর্কে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিরোধী শিবিরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *