সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার, রাজ্যের ছয়টি জেলায় ধেয়ে আসছে দুর্যোগ
কিউ ইন্ডিয়া বাংলা :- মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। ধীরগতিতে বৃষ্টি চলছে সকাল থেকেই। আলিপুর আবহাওয়া অফিস থেকে আগেই পূর্বাভাস পাওয়া গিয়েছিল । এবার জানা গেল আগামী কয়েক দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রত্যেক জেলায় জেলায় দুর্যোগ জারি থাকবে। রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস।
হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এই কথা আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল । এবার জানা গেল বৃষ্টিপাতের সাথে সাথে ঝোড়ো হাওয়া দেখা দেওয়ার সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুতের দাপট থাকতে পারে যার ফলে পতন দেখা দেবে তাপমাত্রায় । এইসবের মাঝেই আজ ৩১শে মার্চ মঙ্গলবার দুপুরে আবহাওয়া দপ্তর জানালো, আগামী কয়েক ঘণ্টায় রাজ্যের ছয়টি জেলায় ধেয়ে আসছে দুর্যোগ। এই ছয়টি জেলার তালিকায় রয়েছে নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , হাওড়া, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা আছে। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার ।
বৃষ্টিপাতের পরিমাণ আজকেই শেষ নয় । আগামীকাল ১ লা এপ্রিল বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণে । ঝাড়গ্রাম থেকে শুরু করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ২ ২৪ পরগনা ও নদীয়ায় হালকা বৃষ্টি হতে পারে । তবে আগামী ২ থেকে ৪ এপ্রিল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই । যদিও এপ্রিল মাসের ৫ তারিখে বৃষ্টির সম্ভাবনা আছে তবে সেই বৃষ্টির মাত্রা কেমন থাকবে সেই সম্পর্কে আলিপুর আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত কিছু জানায়নি ।
