Sourav Ganguly : বাকিংহাম প্যালেসে ‘মহারাজ’ বনাম ‘যুবরাজ’! উইলিয়ামের সঙ্গে ক্রিকেট খেলার ডাক পেলেন সৌরভ
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- বাকিংহাম প্যালেস থেকে ফোন এল ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)কাছে। স্বয়ং প্রিন্স উইলিয়ামের সঙ্গে ক্রিকেট খেলার আমন্ত্রণ পেলেন দাদা। অবসরের ১৮ বছর পরেও দেশ-বিদেশে সমানভাবে (Sourav Ganguly)সম্মান পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
জানা গিয়েছে, আগামী ১৩ অক্টোবর বাকিংহাম প্যালেসের বাইরের মাঠে (Sourav Ganguly)একটি বিশেষ চ্যারিটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। সেই ম্যাচ থেকে যে অর্থ সংগ্রহ হবে, তা জনকল্যাণের কাজে ব্যয় করা হবে। সম্প্রতি ব্রিটেনের রাজপ্রাসাদ থেকেই সৌরভকে (Sourav Ganguly) ফোন করে আমন্ত্রণ জানানো হয়। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারাও খেলবেন বলে খবর। মাঠে থাকবেন (Sourav Ganguly)ইংল্যান্ডের যুবরাজ প্রিন্স উইলিয়াম নিজেও।
তবে এই ‘মহারাজ বনাম যুবরাজ’ ম্যাচ আদৌ বাস্তবায়িত হবে (Sourav Ganguly) কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ বর্তমানে বাংলার অন্যতম জনপ্রিয় শো ‘বিগ বস’-এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সৌরভ। শোয়ের শুটিং নিয়ে প্রবল ব্যস্ত তিনি। তার মাঝে সময় বের করে ইংল্যান্ডে (Sourav Ganguly)গিয়ে ম্যাচ খেলা তাঁর পক্ষে কঠিন হতে পারে।
প্রসঙ্গত, লন্ডনের সঙ্গে সৌরভের সম্পর্ক বহু পুরনো। অন্যদিকে (Sourav Ganguly) খেলাধুলোর প্রতি প্রবল আগ্রহ রয়েছে প্রিন্স উইলিয়ামের। সময় পেলেই স্ত্রী কেট মিডলটন ও কন্যা শার্লটের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা যায় তাঁকে। এর আগে পাকিস্তানের শাহিন আফ্রিদি, সানা মীরদের সঙ্গেও (Sourav Ganguly) ক্রিকেট খেলেছেন তিনি।
