Aloo Patol Moong Dal : একঘেয়ে আলু পটোলের তরকারি ছেড়ে রেঁধে ফেলুন আলু পটলে মুগ ডাল
কিউ ইন্ডিয়া বাংলা : নিরামিষের দিনে ভাত, ডাল, সবজি, পনির এখন একঘেয়ে হয়ে গিয়েছে। আর শাকসবজির মধ্যে তো পটল খেয়ে খেয়ে মানুষ নাজেহাল (Aloo Patol Moong Dal)। এবার এই পটল দিয়েই এমন এক রান্না শেখাবো যা একবার খেলে বারবার চাইবে সবাই। চেটেপুটে খেয়ে ফেলবে ছোটো থেকে বড়ো সকলে (Aloo Patol Moong Dal)। ভাত, রুটি, লুচি সব দিয়ে খাওয়া যায় সুস্বাদু আলু পটলে মুগ ডাল। খুবই সহজ উপায়ে চটজলদি বানিয়ে ফেলুন এই রেসিপি।
উপকরণ (Aloo Patol Moong Dal)
৫০০ গ্রাম পটল
২টি মাঝারি আকারের আলু
২টি মাঝারি টম্যাটো (ছোট টুকরো করে কাটা)
আধ কাপ মুগ ডাল
৪ টেবিল চামচ সর্ষের তেল
১টি শুকনোলঙ্কা
২টি তেজপাতা
২টি ছোট এলাচ
ছোট দারচিনি
আধ টেবিল চামচ গোটা জিরে
দেড় ইঞ্চি আদা (গ্রেট করা)
আধ টেবিল চামচ হলুদগুঁড়ো
আধ টেবিল চামচ লঙ্কাগুঁড়ো
১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
দেড় টেবিল চামচ জিরেগুঁড়ো
আধ টেবিল চামচ গরমমশলার গুঁড়ো
১ টেবিল চামচ ঘি
দেড় টেবিল চামচ চিনি
স্বাদমতো নুন
পরিমাণমতো জল
প্রণালী (Aloo Patol Moong Dal)
প্রথমে আধ কাপ মুগ ডাল ভালো করে ধুয়ে ১৫-২০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। এরপর পটল ও আলু নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিন (Aloo Patol Moong Dal)। জল ঝরিয়ে তার মধ্যে মিশিয়ে ফেলুন অল্প নুন ও হলুদ। গ্যাসের কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দিন ২ চামচ তেল, তাতে দিয়ে ফেলুন আলু ও পটলগুলি। হালকা বাদামি রং করে ভেজে তুলে রাখুন। এরপর ওই তেলের সাথে (Aloo Patol Moong Dal) আরও ২ চামচ তেল দিয়ে তাতে শুকনোলঙ্কা, তেজপাতা, এলাচ এবং দারচিনি ফোড়ন দিন মসলা গুলো একটু নেড়ে নিয়ে তাতে মিশিয়ে ফেলুন গোটা জিরে। তারপর দিন গ্রেট করা আদা। আদাটা হালকা ভাজা হয়েছে গেলে মিশিয়ে দিন টম্যাটোর টুকরো ও সামান্য নুন। যাতে তাড়াতাড়ি টম্যাটো গুলো নরম হয়েছে যায়। মশলা ভাজা হয়েছে গেলে (Aloo Patol Moong Dal) এতে দিয়ে দিন সমস্ত গুঁড়ো মশলা। ধিমি আঁচে ভালো করিয়ে কষিয়ে নিন সমস্ত মশলা। মশলা থেকে তেল ছেড়ে আসলে তার সাথে জল ঝরিয়ে দিয়ে দিন ভেজানো মুগ ডালটা। ডালের সাথে মশলা কষিয়ে হালকা জল দিয়ে চাপা দিয়ে দিন। এরপর ঢাকনা খুলে আগে থেকে ভেজে রাখা আলু পটল গুলি। খেয়াল রাখতে হবে ডাল যেন হালকা গোটা গোটা থাকে। এরপর আবারো কিছুক্ষন রান্না করে একটু ঘি দিয়ে নামিয়ে ফেলুন। গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন আলু পটলে মুগ ডাল (Aloo Patol Moong Dal)।
