আজকের দিনেভারত

Myanmar Capsize: মায়ানমারের কাছে বঙ্গোপসাগরে ভয়াবহ নৌকাডুবি, প্রায় ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা-  মায়ানমারে কাছে বঙ্গোপসাগরে নৌকাডুবি। প্রায় ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীর মৃত্যুর আশঙ্কা। ইন্টারন্যাশানাল অর্গানাইজ়েশন ফর মাইগ্রেশন এবং ইউএন হাই কমিশনার অফ রেফিউজিসের রিপোর্ট অনুযায়ী এই তথ্য সামনে এসেছে। মায়ানমারে রাখাইন প্রদেশ থেকে দুটি যাত্রীবাহী নৌকায় প্রায় ৫০০ জন রোহিঙ্গা রওনা দিয়েছিলেন। কিছু সময়ের পর নৌকাটির আর কোনও খোঁজ পাওয়া যায়নি। মায়ানমারে রাখাইন প্রদেশ থেকে দুটি যাত্রীবাহী নৌকায় প্রায় ৫০০ জন রওনা হয়েছিলেন। প্রথম নৌকাটির পর দ্বিতীয় নৌকাটিও নিখোঁজ হয়ে যায়।

নিখোঁজ হয়ে যায় নৌকায় থাকা যাত্রীরা।  উল্লেখ্য, প্রায় প্রতিদিনই মায়ানমার নিরাপত্তা বাহিনীর অত্যাচার থেকে বাঁচতে এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে ঝাঁকে ঝাঁকে শরণার্থীরা বাংলাদেশের শরণার্থী শিবিরে ভিড় জমান। যাদের মধ্যে বেশ কয়েকজন এই সমুদ্রপথ বেছে নেন। এই খবর সামনে আসতেই গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ।

সাম্প্রতিক সময়ে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর সামনে আসতেই গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। সাম্প্রতিককালে রোহিঙ্গাদের জলপথে যাতায়াতের ইতিহাসে এটিই সবচেয়ে বড় ট্র্যাজেডি বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR)-এর রিপোর্ট অনুযায়ী, গত জুন মাসের শেষ দিকে ট্রলার দুটি সমুদ্রের দিকে রওনা দিয়েছিল। একটি ট্রলার রওনা দিয়েছিল মায়ানমারের রাখাইন রাজ্য থেকে, অপরটি বাংলাদেশের কক্সবাজার শরণার্থী শিবির থেকে।  বর্ষার মরশুমে সমুদ্র যখন চরম উত্তাল, ঠিক তখনই দালালদের খপ্পরে পড়ে অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রলার দুটি রওনা দেয়।  প্রথম ট্রলারটিতে ২৫০ জন ও অপর নৌকায় ২৮০ জন যাত্রী ছিল। সেটি মায়ানমারের আয়েয়ারওয়াডি উপকূলের কাছে উল্টে গিয়ে তলিয়ে যায় বলে অনুমান করা হচ্ছে। নিখোঁজ যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হওয়ায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *