Cricket-IPL : ধর্মশালায় পাঞ্জাব কিংসের সামনে মুম্বাই, বাজিমাত করবেন কারা ?
কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএল ২০২৬-এর টানা সাতটি ম্যাচে অপরাজিত থাকার পর পরপর চারটি ম্যাচে হেরেছে পাঞ্জাব কিংস । পয়েন্ট টেবিলে তারা রয়েছে চতুর্থ স্থানে । ধর্মশালায় আজকে তাদের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স।
পাঞ্জাব কিংস এর এটি হোম মাচ। জয় ফেরার জন্য প্রাণপণ চেষ্টা চালাবে তারা। তবে মুম্বাই সহজে ছেড়ে কথা বলবে না সেটা নিশ্চিত । দিল্লির বিপক্ষে গত ম্যাচে ২১০ রান তুলেও হারতে হয়েছিল শ্রেয়স আয়ারদের । ব্যাট হাতে রানের দেখা পেয়েছিলেন দলের ওপেনার প্রিয়াংশ আর্য , অধিনায়ক শ্রেয়স ও কুপার কনোলি । পাঞ্জাবের মিডিল অর্ডারের শেষের দিকের ব্যাটাররা রান করতে পারেননি। আজকে মুম্বাইয়ের বিপক্ষে নামার আগে সেই সমস্যাগুলোর সমাধান করে নিতে হবে। ব্যাটিং অর্ডারে খুব বেশি বদল হবে না আজকের ম্যাচে । দলের বোলিং বিভাগের ব্যর্থতার কারণে একের পর এক ম্যাচ হেরেছে পাঞ্জাব। অর্শদীপ সিং , মার্কাস স্টয়নিস কেউ বিপক্ষ ব্যাটারদের প্রভাবিত করতে পারছেন না । যে কারণে দল সমস্যায় পড়ছে। এছাড়া বিগত কয়েকটি ম্যাচে দেখা গেছে গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস করেছে দলের ফিল্ডাররা যার খেসারত দিতে হয়েছে দলকে । কোচ রিকি পন্টিং কে এই সমস্যাগুলোর সমাধান করে নিতে হবে মুম্বাইয়ের বিপক্ষের ম্যাচের আগে । মুম্বাইয়ের বর্তমান ফর্ম পড়তির দিকে হলেও তাদেরকে কোনভাবে সহজে নেওয়ার অবকাশ নেই ।
অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স এবারের আইপিএলে সেভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেননি। ব্যাটারদের ধারাবাহিকতার অভাব, দলের প্রধান বোলার জসপ্রিত বুমরার উইকেট না পাওয়া একের পর এক ম্যাচে প্রভাব ফেলেছে । বর্তমানে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে তারা। প্লে অফ পর্বে যোগ্যতা অর্জন করার রাস্তা আগেই বন্ধ হয়েছে এখন তাদের কাছে সম্মান রক্ষার লড়াই । বাকি ম্যাচগুলিতে জয় ছাড়া আর কোন লক্ষ্য নেই মুম্বাইয়ের । ব্যাটিং বিভাগে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে ব্যাটারদের। রোহিত শর্মা- সূর্য কুমার যাদব দের বাড়তি দায়িত্ব নিতে হবে । সিনিয়র খেলোয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ কয়েকটি ম্যাচে । দলের বোলিং বিভাগকেও নিজেদের সেরাটা দিতে হবে যদি টুর্নামেন্টের শেষ পর্ব ভালো করতে হয় ।
পাঞ্জাব কিংস শেষ চারটি ম্যাচে হারলেও তারা কঠিন প্রতিপক্ষ । তাদেরকে হারিয়ে জয় কে তুলে নিতে পারবে মুম্বাই সেটাই এখন দেখার ?
