Modi’s Birthday-Gift For Women : মোদির জন্মদিনেই অ্যাকাউন্টে ৩ হাজার টাকা, ১.৫৮ কোটি মহিলাকে অন্নপূর্ণা যোজনার উপহার !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- অন্নপূর্ণা যোজনার অর্থপ্রাপ্তি নিয়ে জল্পনা তুঙ্গে। চলতি মাসে ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রীর জন্মদিনেই ৩ হাজার টাকা ‘যোগ্য’ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এবার ১ কোটি ৫৮ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন।(Modi’s Birthday-Gift For Women)
রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের অন্নপূর্ণা যোজনা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।
ইতিমধ্যেই জুন মাসে ২৮ লক্ষ, জুলাই মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলা এই টাকা পেয়েছেন। আগস্টেও বেড়েছে উপভোক্তার সংখ্যা। সেপ্টেম্বরে প্রায় ১০ লক্ষ বেড়ে মোট উপভোক্তা দাঁড়িয়েছে ১ কোটি ৫৮ লক্ষ।(Modi’s Birthday-Gift For Women)
শর্ত আগের মতোই – মাসিক উপার্জন ১০ হাজার টাকার বেশি হলে মিলবে না টাকা, পারিবারিক আয় সর্বাধিক ১২ লক্ষ টাকা হতে হবে। কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেলে অন্নপূর্ণা মিলবে না, তবে দিব্যাঙ্গ ভাতা ও পিএম কিষান যোজনার সুবিধাভোগীরা পাবেন।(Modi’s Birthday-Gift For Women)
