Trinamool Symbol Dispute : আজ লক্ষ্মীবারই তৃণমূলের প্রতীক বিবাদের নিষ্পত্তি ? ফের দুই শিবিরকে ডাকল কমিশন !
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- তৃণমূলের প্রতীক কার? এই কঠিন প্রশ্নের স্পষ্ট উত্তর সম্ভবত নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভার উপনির্বাচনের আগেই মিলবে। ফের দুই যুযুধান শিবির অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূল এবং মমতা তৃণমূলের কালীঘাট তৃণমূলকে তলব করেছে কমিশন।(Trinamool Symbol Dispute)
বৃহস্পতিবার বেলা ৩টের সময় ঋতব্রত শিবির এবং বিকেল ৪টের সময় মমতা তৃণমূলের প্রতিনিধিদের তলব করা হয়েছে। দুই শিবিরের কাছ থেকেই কিছু নথি এবং তাঁদের চূড়ান্ত যুক্তি শুনতে চায় কমিশন।
সূত্রের খবর ‘আসল’ তৃণমূলের পাঁচ প্রতিনিধি হিসাবে কমিশনে যাবেন অরূপ রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান এবং আইনজীবী আমন ঝাঁ।(Trinamool Symbol Dispute)
কালীঘাট তৃণমূলের প্রতিনিধি দলে থাকবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। শনিবার কালীঘাট এবং ঋতব্রত দুই তৃণমূলের বক্তব্যই শুনেছে কমিশন। কিন্তু এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।
কমিশন কী সিদ্ধান্ত নিতে পারে? এই মুহূর্তে চার রকম সম্ভাবনার কথা বলছে ওয়াকিবহাল মহল – প্রথম, প্রতীক পাবে কালীঘাট তৃণমূল; দ্বিতীয়, প্রতীক পাবে ঋত শিবির, সেক্ষেত্রে অন্য প্রতীক খুঁজতে হবে কালীঘাটকে, সূত্রের দাবি তারা ইতিমধ্যেই বিকল্প হিসাবে অন্য একটি ফুলের কথা ভেবে রেখেছে; তৃতীয়, ‘স্টেটাস কো’ বজায় রাখা, যাতে লাভ হবে মমতা শিবিরের; এবং চতুর্থ ও সবচেয়ে উজ্জ্বল সম্ভাবনা হল অন্তর্বর্তী নির্দেশে ‘ঘাসের উপর জোড়াফুল’ প্রতীকটিই ফ্রিজ করে দেওয়া, সেক্ষেত্রে কোনও শিবিরই প্রতীক পাবে না, কমিশন সূত্র বলছে এই সিদ্ধান্তই সবচেয়ে প্রবল।(Trinamool Symbol Dispute)
