রাজ্যের নতুন মন্ত্রিসভায় শুরু দপ্তর বন্টন, একনজরে দেখে নিন কোন দায়িত্ব কারা পেলেন ?
কিউ ইন্ডিয়া বাংলা :- ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে কেবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন বিজেপির পাঁচ বিধায়ক । সেদিন কোনো দপ্তর বন্টন হয়নি । আজ ১১ই মে সোমবার নতুন রাজ্য সরকারের প্রথম কর্ম দিবসে ক্যাবিনেট মন্ত্রীদের দপ্তর বন্টন করে দেওয়া হল । এক নজরে দেখে নিন কোন বিধায়ক কি দপ্তর পেলেন ?
উত্তরবঙ্গ উন্নয়ন, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রিত্ব পেয়েছেন নিশীথ প্রামানিক । যিনি মাথাভাঙ্গা আসন থেকে এবারে নির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন । খড়গপুর সদরের বিজেপি বিধায়ক তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পেয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রকের দায়িত্ব । বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া নতুন সরকারে খাদ্য মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন । নারী ও শিশু কল্যাণ দপ্তর, পুর বিষয়ক মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পল । রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ।
আপাতত পাঁচ জন ক্যাবিনেট মন্ত্রীদের দপ্তর বন্টন করা হয়েছে । শীঘ্রই রাজ্যের বিজেপি সরকারের নতুন মন্ত্রিসভার বাকি দপ্তর বিধায়কদের মধ্যে বন্টন করা হবে ।
