কোটি টাকার দুর্নীতির অভিযোগ, পঞ্চায়েত সমিতির অফিসে তালা ঝোলালেন হুমায়ুন
কিউ ইন্ডিয়া বাংলা :- ২০২৬ এর বিধানসভা নির্বাচনে রেজিনগর এবং নওদা তুই আসন থেকেই জয়ী হয়েছেন হুমায়ুন কবির। তারপরেই বেলডাঙ্গা ২ নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে চালা লাগিয়ে দিলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রধান। তৎকালীন তৃণমূল সরকারের আমলে পাড়ায় সমাধান প্রকল্পের নামে ২৮ কোটি টাকার দুর্নীতি হয়েছে । এই অভিযোগ তুলে পঞ্চায়েত সমিতির অফিসে তালা ঝোলালেন হুমায়ুন কবির ।
আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুনের দাবী ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে । তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পঞ্চায়েত সমিতির ওই কাজের কোন বকেয়া বিল পরিশোধ করা যাবে না । সেই কারণে তিনি অফিসে তালা লাগিয়ে চাবি নিয়ে চলে যাচ্ছেন। তৃণমূল পরিচালিত ঐ পঞ্চায়েত সমিতির পদাধিকারীরা কোনভাবে যাতে পঞ্চায়েত সমিতির অফিসে না ঢুকতে পারেন সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়ার ভাবনা তার । হুমায়ুনের এই কর্মসূচিকে কেন্দ্র করে আজ ১১ই মে সোমবার দুপুরে বেলডাঙা ২ পঞ্চায়েত সমিতির অফিস ও ভিডিও অফিস চত্বরে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। সংশ্লিষ্ট বিষয়ে বেলডাঙা ২ নম্বর ব্লকের বিডিও অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয় আমজনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে ।
এমনকি ,পাট্টা দেওয়ার নামে গরিব মানুষের থেকে ২ থেকে ৫ লাখ টাকা তোলা হয়েছে বলে অভিযোগ হুমায়ুনের। একইসঙ্গে শক্তিপুর থানার ওসির বিরুদ্ধে ৭০ লক্ষ টাকার মাটি বিক্রির টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ আনলেন তিনি। হুমায়ুন জানান, ক্ষমতার অপব্যবহার করে ওসি এই টাকা পুরোটাই নিজের পকেটে ভরেছেন। ঘটনা দুটি নিয়ে ইতিমধ্যেই লিখিত অভিযোগ জমা পড়েছে।
